somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বৈত (গল্প)

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড শব্দে কেঁপে উঠল বাসটি। ঋহান বাড়ি যাচ্ছে, অনেকদিন পর, পূজার ছুটির বন্ধে। সারা বাসে হুড়োহুড়ি। কে কার আগে নামবে; সবার আগে কে বাস থেকে নেমেছে তা ওর মনে নেই কিন্তু ওর মনে আছে এক ত্রিশ-বত্রিশ বয়স বছরের এক লোককে অন্য পাশের জানালা দিয়ে লাফিয়ে পড়তে। তার স্ত্রী তখনো বাসে। স্ত্রীর কোলে তার তিন-চার বছরের মেয়ে, মেয়ের হাতে একটা সাদা ভাল্লুক। মা তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে আছে মেয়ে জড়িয়ে আছে তার ভাল্লুকটাকে। আর মেয়ের বাবা বাস থেকে নেমে অনেক দূরে। মা খুব জোরে চিৎকার করছে কিন্তু মেয়ে... একদম চুপ। ঋহান ভেবেছিল মেয়েটি কথা বলতে পারে না। কিন্তু নামার ঠিক আগে মেয়েটি বলেছিল “মা! বাবা কোথায়?” মা এই প্রশ্নের উত্তরে কি বলেছিল ঋহান শুনতে পারেনি। তখনো বাস ভর্তি লোক। গ্যাস লিক হওয়ার শব্দ।
বাস প্রায় খালি হয়ে আসছে ঋহান তবুও তার সিটেই বসে আছে। ও জানত তারও বাস থেকে নামা উচিত। যদি নামতে চাইত তাহলে অনেক আগেই জানালা দিয়ে লাফিয়ে পড়তে পারত। বাসে ১০টা জানালা। ওর পাশেই একটা জানালা, ওটাতে কাঁচও নেই। কিন্তু ওর নামতে ইচ্ছে করছিল না। এমন না যা ঋহান খুব আত্মহত্যাপ্রবণ। ওর বাঁচতে খুব ভাল লাগে। তখনও বাঁচতে ইচ্ছে করছিল কিন্তু বাস থেকে নামতে ইচ্ছে করছিল না। কোন এক জায়গায় সে পড়েছিল যে মানুষের জীবনে কিছু মুহুর্ত আসে যে সময় জীবনের পুরোটার ফ্ল্যাশব্যাক দেখা যায়। মরে যাওয়ার ঠিক আগের মুহুর্তটি এইরকম একটি মুহুর্ত। ঋহান আজ জানে যে কথাটা ঠিক না। এই মুহুর্তগুলোতে খুব বেশি মানুষের কথা মনে পড়ে না। অল্পকিছু মানুষ, খুব অল্প; তাদের কথাই মনে পড়ে। আর মনে পড়ে জীবনে পেলেও পেতে পারত এমন কিছু না পাওয়া সম্ভাবনার কথা। বাসে আর কেউ নেই ঋহান ছাড়া, বাসের আশে পাশেও কেউ নেই।

শব্দটাতে একটা ছন্দ আছে। ঐ ছন্দের টানেই হয়তো ঋহান বসে আছে অথবা ওর অজান্তেই ওর মধ্যে সব কিছু ছেড়ে চলে যাওয়ার একটা ইচ্ছা দানা বেঁধেছিল।

ঋহান বাস থেকে নামে নি। নেমেছিল অন্য কেউ। সবকিছু আবার নতুন করে শুরু করবে বলে। যাদের কথা মনে পড়ছিল তাদের সাথে যখন সে কথা বলছিল তাদের স্বরে সেই আগের মতই আন্তরিকতা, নির্লিপ্ততা, ঘৃণা।

চাইলেই কি সবকিছু নতুন করে শুরু করা যায়? সব কিছু নতুন করে শুরু করা উচিত?



বিঃদ্রঃ চলন্ত অবস্থায় যাত্রীবোঝাই গাউছিয়াগামী বাসের গ্যাস সিলিন্ডার ছুটে গিয়ে ব্যাপক ভীতির সৃষ্টি। কোন হতাহত হয়নি।


পুনঃ বিঃ দ্রঃ ঋহান আর আমি একই ব্যক্তি। নিজের নামে এইসব লিখতে ইচ্ছা করে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×