somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ির কাছেই আরশীনগর.....

২১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক এই বটগাছটারই ছবি বড় করে ঝোলানো আছে কোলকাতায় অবস্থিত ইন্ডিয়া তথা বিশ্বব্যাপি সমাদৃত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এর প্রধান শো রুম এ।
কারণটা হল এ বটগাছের গোড়াতেই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এর কর্ণধার বাবু নিতাই এর পূর্বপুরুষরা পূজা অর্চণা করতেন। এ তাদের অন্যতম পারিবারিব তীর্থস্থান এবং এ জায়গাটা বাংলাদেশেই !!
কলকাতার আমার বন্ধু তৃণা ভাদুরীর দেওয়া সামান্য তথ্য ধরে বহুদিন পর জায়গাটার খোঁজ পেলাম।
বাড়ির কাছেই আরশীনগর ......

হাটতে শুরু করলে মাত্র ১৫/২০ মিনিটে পুরো গ্রামটা একবার ঘুরে এসে শেষ করা যায়। কিন্তু দেখতে হলে আপনার কতটুকু সময় লাগবে জানি না ...... আমি সকালে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল বলে ফিরে এসেছি বাধ্য হয়ে। গ্রামটার চারদিকে পানি.. যেন একটা দ্বীপ। বটগাছটা গ্রাম থেকে বিচ্ছিন্ন হলেও একেবারে কাছাকাছি। শহরের রাস্তা থেকে নেমে হেটে ক্ষীণ নদী পার হলাম খেয়া নৌকায়। পাড়ে ছাউনীতে ২টাকা দিয়ে সামনে তাকাতেই পুরোনো জমিদার আদলের তিনতলা বাড়ি, ছোট পাকুড় গাছ আর বিশাল ঘাটলা নদীতে গিয়ে মিশেছে। জানলাম রজনী সাহা বাড়ি এটা। প্রায় দু - আড়াই’শ বছরের পুরোনো স্মৃতি নিয়ে আজও কালের নীরব স্বাক্ষী। দু – আড়াই’শ বছর ... ... ভাবলেই শিহরণ জাগে। ভাওয়াল রাজার জমিদারীর এলাকার একাংশ এই বিরুলিয়া গ্রাম। এখান থেকেই পরিচালিত হত সাভার, কালিয়াকৈর এর একাংশ, শ্রীপুর বরমীর একাংশ, গাজীপুর এর বিভিন্ন এলাকা এবং এখনকার ঢাকার মীরপুর গাবতলী। উত্তরা থেকে কহর দরিয়ার প্রবল ঢেউ এসে আছড়ে পড়তো এই বিরুলিয়ার ঘাটে।

এই ঘাট এর যে বসার জায়গা... এটা নতুন। এ বসার জায়গা ছিল আরও সামনে যেখানে বড় বড় জাহাজ আর বজরা ভিরতো জমিদার বাবু তারক চন্দ্র সাহা, বাবু কালি কুমার সাহাদের। তারা এখানে বসে নিলাম কিনতেন আর পরিচালনা করতেন জমিদারীর। আর এখানেই একসময় বসতি ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এর কর্ণধার এর পিতৃপুরুষদের। চমৎকার ইট বিছানো রাস্তায় পশ্চিমে আগাতেই প্রথম চেখে পড়বে ৮৫ বছর পুরোনো শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ বিগ্রহ মন্দির। সামেনে নানান ধরণের দোকান/বাড়ি - মাটির, টিনের, আধাপাকা, বিল্ডিং। তারপর আরও এগুতেই চক্ষু চড়কগাছ। পরপর বিভিন্ন প্যাটাণ্যের বিভিন্ন ডিজাইনের দুই তলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত দেড়শ থেকে দুইশত বছরের পুরোনো বাড়িঘর। ছোট ছোট সিড়িঘর, শ্যাওলাধরা ছাদ আপনাকে অবশ্যই দূর অতীতে নিয়ে যাবে কল্পনার অদৃশ্য টাইম ক্যাসুলে চড়িয়ে। প্রায় বাড়ির পশ্চিমেই লাগোয়া বিশাল বিশাল পুকুর ঘাট।
শুধু দেখাতেই এর বিবরণ সম্ভব, লেখাতে নয়।

প্রতি বাংলা বছরের প্রথম দিনে, পহেলা বৈশাখে মেলা বসে বটতলায় শান— চুপচাপ এই বিরুলিয়া গ্রামে। যাবেন না কি বেড়াতে/দেখতে ?
বললাম না “ বাড়ির কাছেই আরশীনগর ......” তবে কেন যাবেন না ?
উত্তরা আবদুল্লাপুর থেকে ম্যাক্সিতে আশুলিয়া বাধ/ল্যান্ডিং ষ্টেশনকে ডানে রেখে মিরপুর বাঁধ রোডে ১৫ মিনিট পর বিরুলিয়া ঘাট নামতে হবে ভাড়া ১৫/২০ টাকা। মিরপুর থেকেও প্রায় একই ভাড়া। তারপর পশ্চিম দিকে বাঁধ থেকে নেমে একটু হাটলেই খেয়া নৌকা .. .. .. ২ টাকা ভাড়া।
তারপর আপনার যা খুশি করুন আমি আর কিছু বলবো না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×