somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের স্বাস্থ্যখাতের কেনাকাটায় ৯ কোটি টাকাতে ৮ কোটি টাকাই হরিলুট

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস- ইআরপিপি প্রকল্পেও কেনাকাটায় বড় ধরনের পুকুর চুরির ঘটনা ঘটেছে। এতে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ৯ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার মাস্ক ও ইনফ্রায়েড থার্মোমিটার কেনার ক্ষেত্রে ৮ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকাই অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জোড়াতালি দিয়ে হাতিয়ে নেয়া হয়। শুধু তা-ই নয়, প্রচলিত ক্রয়নীতির কোনো কিছুই অনুসরণ না করে, এমনকি ঔষধ প্রশাসন অধিদফতরের এনওসি ছাড়াই চোরাচালানের মাধ্যমে চীন থেকে নিয়ে আসা হয় নিম্নমানের মাস্ক ও থার্মোমিটার।

ফলে দুর্নীতির মাধ্যমে জনগণের করের অর্থের মোটা একটি অঙ্ক হাতিয়ে নেয়া ছাড়াও এতে আরও অনেক অনিয়মের খোঁজ পাওয়া গেছে। এসব অনিয়ম-দুর্নীতির যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার বিকল্প নেই। এরই মধ্যে এ অর্থ লোপাটের বিরুদ্ধে র‌্যাবের মাধ্যমে মামলা হয়েছে এবং র‌্যাব বিষয়টি তদন্ত করছে। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সবকিছু স্বচ্ছভাবে তদন্ত করা হবে বলে আমরা আশাবাদী। তবে এই দে

উদ্বেগের বিষয়, কেবল যে ইআরপিপি প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে তাই নয়; করোনাকালীন স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কেনাকাটায় অনেক অনিয়ম-দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। বস্তুত কেবল করোনাকালীন নয়, আমাদের স্বাস্থ্য খাতে কেনাকাটা, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতিসহ বড় ধরনের সমস্যা জেঁকে বসেছে।


করোনা মহামারীর সময় স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রকাশ্যে এসেছে। যেমন- করোনার ডিউটিতে থাকা ডাক্তারদের জন্য নকল মাস্ক সরবরাহ, ডাক্তারদের খাবার ও নাস্তার জন্য অবিশ্বাস্য বিল তৈরি করা, নতুন নিয়োগ পাওয়া ডাক্তার ও নার্সদের নিয়োগ ও পদায়নে অনিয়মের আশ্রয় নেয়ার মতো জঘন্য অনিয়ম সামনে এসেছে এ সময়ে।

এমনকি স্বায়ত্তশাসিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও নকল ও অমানসম্মত মাস্ক সরবরাহের ঘটনা ঘটেছে। বলার অপেক্ষা রাখে না, এগুলো স্বাস্থ্য খাতে বছরের পর বছর চলমান দুর্নীতি-অনিয়মের প্রচলনকেই অঙ্গুলি নির্দেশ করছে।

করোনার আগে ফরিদপুর মেডিকেলের পর্দা কেলেঙ্কারি, সোহরাওয়ার্দী মেডিকেল ও হৃদরোগ ইন্সটিটিউটে কয়েকগুণ বেশি দামে বিভিন্ন সামগ্রী কেনাকাটা এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে অস্বাভাবিক দামে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহের প্রস্তাব থেকে বিষয়টি অনুমান করা যায়।

স্বাস্থ্য খাতে এমন নৈরাজ্যমূলক অবস্থা যেমন একদিনে তৈরি হয়নি, তেমনি দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ না নিলে জেঁকে বসা অনিয়ম-দুর্নীতির মূলোৎপাটনও সম্ভব নয়। এ অবস্থায় করোনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া নাজুক মেডিকেল খাতের দিকে বিশেষ নজর দিতে হবে।

দুর্ভাগ্যের বিষয়, সরকারি তো বটেই, আমাদের স্বাস্থ্য খাতের বেসরকারি অংশেও অনিয়ম-দুর্নীতি ভর করেছে। করোনার টেস্ট না করেই রিপোর্ট দেয়া, সরকারের কাছ থেকে বিল নেয়ার পরও অসহায় রোগীদের কাছ থেকে ইচ্ছামতো অর্থ আদায়ের ঘটনা দেখা গেছে কয়েকটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে।

দেশে সরকারি-বেসরকারি হাজারও হাসপাতাল-ক্লিনিক থাকার পরও ফুরসত পেলেই রোগীরা যে প্রতিবেশী বিভিন্ন দেশে চিকিৎসার জন্য চলে যায়, তার কারণ এসব অনিয়ম-দুর্নীতি। সময় এসেছে স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি দূর করে মৌলিক অধিকার হিসেবে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার।

স্বাস্থ্য খাতের কেনাকাটায় হচ্ছেটা কী?

এই দেশে এখন লুটপাটের তুঘলকি কান্ড চলছে! জনগনের পকেটের ট্যাক্সের টাকা বেশুমার লোপাট হচ্ছে।
ভালো, বেশ ভালো! দল বেঁধে চলুন এইসব লুটপাট সেলিব্রেট করি।
নিজে করি এবং অন্যকেও উৎসাহ দেই!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×