somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নিশ্চুপ পাঠক এবং অলিখিত মন্তব্য

২৪ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট্ট গল্প বলি।
আমার কলেজ জীবনের শুরুটা কেটেছে এক কারাগারে , কারাগারের নাম '''চট্টগ্রাম ক্যান্টনমেনট পাবলিক কলেজ''' বনের পাখি খাঁচায় আনলে যেমন আর্তনাদ শোনা যায় ,আমাদের মনের আর্তনাদ ও ছিল ঠিক তেমনই । কিন্তু সব অত্যাচার এক নিমেষে ভুলে যেতাম, যখন ক্লাসটিচার বিশেষণের একজন অমায়িক নারীকে ক্লাসে দেখতাম। আমাদের বাংলা কবিতা পড়াতেন তিনি,
'' হুসনে শামিম ম্যাম''' ! একদিন কলেজ বিষয়ে মনের সব অভিযোগ তার কাছে পেশ করা হলে, তিনি উত্তরে বলেছিলেন,
"" বুঝতে পারছি,তোমাদের মনের অবস্থা, কিন্তু একটাই অনুরোধ রইল..কখনো এমন কিছুতে মন্তব্য দিতে যেও না, যেখানে তুমি গুরুত্বহীন''' সেদিনের কথাটা অদ্ভুত ভাবে মনে গেঁথে গেল, কখনোই অপাত্রে বাক্য ব্যয় করিনি।
যাহোক, লেখাটা কিছুটা অপ্রাসঙ্গিক। জাফর ইকবাল স্যার কে নিয়ে যখন ব্লগ তোলপাড় তখনই ব্লগে এসেছিলাম । একজন অসুস্থ মস্থিস্কের ব্লগারের লেখা পরে রক্ত গরম হল,আর অমনি চোখে পড়লো প্রিয় লাই্ন ..''''আপনার মন্তব্যের জন্য লগ ইন করুন """ ম্যাম এর সে উক্তি এক মুহূর্তে ভুলে গিয়েছিলাম।
কিছু পাল্টা জবাব দেয়ার উদ্দেশ্যে মূলত এই জায়গায় ঘর বাঁধা হলেও পরিবেশটা কখনো আপন বলে মনে হয়নি। আমার ওয়াচ এ থাকা সময় কখনো ফুরোবার নয়, কারন লেখালেখির বিদ্যে আমার ওই খাতা কলমেই, আর ছোট্ট এক টুকরো ক্যানভাসে।
কিন্তু সময়ের স্রোতেই ধারনা পাল্টে গেল, কিছু অপ্রতিযোগী ব্লগারকে দেখে...শায়মা,সাজি,সরলতা,বৃষ্টিধারা,নষ্টকবি,সকাল রয় ..আরও অনেকে, যাদের লেখার অপার মুগ্ধতায় আমি ব্লগ ছাড়তে পারিনি .। প্রতিদিনই কোন না কোন সময়ের ফাঁকে ঢুঁ মেরে যাই।
আপনারা লিখতে থাকুন, হয়ত আমার মত অসংখ্য নিশ্চুপ পাঠকের ভালোলাগা মিশে থাকে আপনাদের শব্দজালে.।.।.।
কৃতজ্ঞ আপনাদের প্রতি, তাদের প্রতিও, যারা প্রতিদিনই খুব প্রিয় মানুষদের গায়ে কাঁদাছুড়ে আমার ব্যক্তিগত সত্তায় আঘাত করে যান। আপনাদের মত আঁধার আছে বলেই হয়তো মাপা যায়, আলোর বেগ কতোটা তীব্র .।।।
পরিশেষে আমার সেই অসুস্থ মস্থিস্কের ব্লগার কে মন্তব্য ছুঁড়ার মত পাল্টে গেল। জয়তু প্রিয় টিচার, সেই অখ্যাত উক্তি
'''কখনো এমন কিছুতে মন্তব্য দিতে যেও না, যেখানে তুমি গুরুত্বহীন'''
ধন্যবাদ ।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×