somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতশবাজিতে পুড়লো কেরালার মন্দির, মরছে শতাধিক মানুষ

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতের কেরালার কোল্লাম এলাকায় পুতিঙ্গাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত শতাধিক নিহতের সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৫০ জন। এ ঘটনার পর এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি পর্যবেক্ষণে কেরালার পথে তিনি। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রীকে কেরলার কোল্লামে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মোদি। এরইমধ্যে বিশেষ বোম স্কোয়াড কেরালা রওয়ানা হচ্ছেন।

ঘটনাটি যেভাবে ঘটলো। রোববার ভোর ৩টা। কেরালা রাজ্যের রাজধানী থিরুভানান্থাপুরামের পুত্তিঙ্গল মন্দির। নববর্ষের উৎসব উদযাপন করতে বরাবরের মতোই এখানে অন্তত ১৫ হাজার মানুষের ভিড়। আতশ বাজীর বর্ণীল ছটায় ঝলমল করছিল কোল্লামের আকাশ। হঠাৎ বিষ্ফোরণ। ঘটনার আকষ্মিকতায় দিশেহারা, দিগ্বিদিকশুন্য মানুষের আর্তচিৎকার।



মন্দির প্রাঙ্গণে জমা করে রাখা বাজির স্তুপের উপর জ্বলন্ত আতশবাজির স্ফুলিঙ্গ পড়লে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আতঙ্কে মানুষ দৌড়োদৌড়ি শুরু করলে পদপিষ্ট হয়েও প্রাণ হারান আরও অনেকে। এ পর্যন্ত ৪০ জন মৃতদেহের পরিচয় জানা গেছে।


এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন। এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী গভীর সমবেদনা জানিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, ইরনাকুলাম ও ত্রিভেনদামে প্রয়োজনীয় সব ব্যাবস্থা নেয়া হয়েছ। প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।


গুরুতর আহতদের থিরুভানান্থাপুরামের ১০টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দেন মোদি। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে দেশটির নৌ ও বিমান বাহিনী।
যদিও বাজি পোড়ানোর ব্যাপারে মন্দির কর্তৃপক্ষকে আগেই সাবধান করা হলেও তারা তা শোনেনি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×