somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী নির্বাচন, সংবিধান এবং রাজনীতির গতিধারা

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরের মত এই দফাতেও সরকার সংবিধান নামক বস্তুটির কাঁধে নিরাপদে বন্দুক রেখেছেন। দুই-একটি ফাঁকা ফায়ারও করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে অন্যতম ফায়ারটি করা হয়েছে মন্ত্রীসভার সদস্যদের সোমবারের গণপদত্যাগের মাধ্যমে।

এই ব্যাপারে সংবিধান বলছে,

৫৮। (১) প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি-

(ক) তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন;


[ সূত্রঃ Click This Link ]

যতদূর জানা গেছে, এই পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করেই লেখা। এও সবাই জানেন যে সোমবারই ছিল মন্ত্রীসভার শেষ বৈঠক। সে কারণে আরেকবার যে নতুন করে পদত্যাগ পত্র লেখানো হবে, সেই সুযোগও নেই। আমরা টেলিভিশন ফুটেজে এও দেখেছি যে পুরো মন্ত্রিসভা দলবেঁধে, স্বেচ্ছায়, হাসিমুখে ও খুশি মনে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেউ কেউ আবার প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ পর্যন্ত নিয়েছেন।

ঠিক এই মূহুর্তে বিরোধী থাকলে আওয়ামী লীগ এই পদত্যাগের ঘটনাকে মন্ত্রীসভার গণপদত্যাগ বলে হট্টগোল করত। সরকার অসংবিধানিক হয়ে গেছে বলে তাদের বুদ্ধিবাজদের অনেক আওয়াজ শোনা যেত। এমন কি গণপদত্যাগের কারণে প্রধানমন্ত্রি পর্যন্ত অবৈধ হয়ে গেছেন, সেই কথা বলার জন্য আওয়ামী লীগের উকিল-ব্যারিস্টাররা ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। সেই সাথে নৈতিকতার দোহাই তো থাকতই।

আমাদের ধারণা, আওয়ামী লীগের একটা বড় অংশ এখনো সরকারের অনেক কার্যক্রমে অস্বস্তিতে আছেন। তারাও বুঝতে পারছেন না যে একের পর এক সংবিধান লংঘন করে সরকার আসলে কি করতে চাচ্ছে? তাই তাদের পক্ষে মুক্তকচ্ছ হয়ে সরকার বা সরকারী দলের এই অনাচারের পক্ষে-বিপক্ষে কিছুই বলা সম্ভবপর হয়ে উঠছে না!

আজ বারবার মনে হচ্ছে, যেভাবে ১৯৯৬ সালে বিএনপি ১৫ ফেব্রুয়ারীর নির্বাচন করে স্বল্প সময়ের জন্য ক্ষমতায় থেকে, কোন মতে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে, জান বাঁচিয়েছিল। একই পথে হেঁটে এইবারেও না সেই একই চুনে আওয়ামী লীগ তাদের মুখ পোড়াতে যাচ্ছে! যদি তাই হয় ভবিতব্য, এবং কেন জানি সমস্ত সিমটমই তাই দেখাচ্ছে, তাহলে আওয়ামী লীগের পুরো রাজনীতিটাই হয়ে যাবে একটা ভাঁওতাবাজী।

এইবারে আওয়ামী লীগের কোনমতে নির্বাচন করানোর ফল হবে এই যে, শেখ সাহেব এবং স্বাধীনতা নামক ব্যাপারগুলো তাদের দখলমুক্ত হয়ে যেতে পারে। সংবিধান নামক বস্তুটির উপর বন্দুক রাখার দিন ফুরাচ্ছে মনেহয় আওয়ামী লীগের। স্ববিরোধীতা এখন আওয়ামী লীগের প্রতিটি কথায় ও কাজে। অতীতে পল্লীবন্ধু হোমো ও বিম্পি যা যা করেছে, তা-ই এখন আম্লীগ করতে যাচ্ছে।

এখন জনগণের সামনে যাহা বিম্পি, তাহাই আম্লীগ বলেই মালুম হচ্ছে


পাদটীকাঃ
১। আমার কাছে মনে হয়েছে, বাঙলাদেশের আগামী নির্বাচন অনেকের জন্যই গুরুত্বপূর্ণ! Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×