somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোচিং নগরীর লোড শেডিং সম্বাদ

২১ শে জুন, ২০১৫ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বাঙলাদেশের কোচিং নগরী কোনটি? অথবা কোচিং নগরী হিসাবে কোন নগরীকে চিহ্নিত করা যায়? অথবা কোন নগরী কোচিং-এর সূতিকাগার, জন্মভূমি? শাহীন-সৃষ্টি-শহিদ ইত্যাদি নামের কোন মর্ম যদি আপনার কাছে থাকিয়া থাকে, তাহা হইলে আপনি বিসিএস পরীক্ষায় বিন্দুমাত্র চিন্তা না করিয়া পাশ করিতে পারিবেন। কিছু দিন পরে বিসিএস বা অনুরূপ প্রতিযোগীতামূলক পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসিতেও পারে। সেই কোচিং নগরীতে বর্তমানে চরম দুর্দশা চলিতেছে।

দুর্দশা কোচিং ব্যবসা লইয়া নহে। সমস্যা অন্যত্র। এই শহরে ইদানিং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রায় ভঙ্গুর হইয়া পড়িয়াছে। মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হইবার আগেই সরকার বাহাদুরের বেশ কিছু উজির এবং আর্মত্যবর্গ প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, এই মৌসুমে কোন বিদ্যুৎ বিভ্রাট হইবে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাহাদুর সেই কথা বলিয়া দোকানসমূহ গভীর রাত্রিকাল পর্যন্ত খোলা রাখিয়া বাঙলার আপামর ব্যবসায়ীদের উত্তমরূপে ব্যবসা করিবার সুযোগ দান করিবার ঘোষণা দিয়াছিলেন। কিন্তু কোচিং নগরের বিদ্যুৎ ব্যবস্থা সেইরূপ না হইবার দরূন ব্যবসায়ীগণ কিছুতেই ব্যবসা জমাইয়া উঠিতে পারিতেছেন না। প্রায় মধ্য আয়ের দেশের একটি গুরুত্বপূর্ণ নগর, যাহার মূল ব্যবসা কোচিং নির্ভর, সেখানে এইরূপ ঘটনায় সকল প্রকারের ব্যবসারই প্রভূত ক্ষতি সাধিত হইতেছে।

কোমল-প্রাণ শিক্ষার্থীরা সরকার বাহাদুরের বাহাদুরী সম্পর্কে অবগত না হইলেও তাদের দিশাহারা অভিভাবককূল বিদ্যুতের অভাব দিবারাত্র অনুধাবন করিয়া চলিতেছেন। শহরের প্রশাসক নিজ শহরের কোন বদনাম না চাহিলেও বিদ্যুৎ সমস্যার ব্যাপারে কিছু করিয়াছেন বলিয়া জানা যায় না। খুব সম্ভবতঃ সামন্ততান্ত্রিক গণতন্ত্রের এই দেশে প্রজাকূলের মঙ্গল দেখভালের দায়িত্ব সরকার বাহাদুরের নিয়োগকৃত সিভিল সার্ভেন্ট (সিভিল = সুশীল, সার্ভেন্ট = চাকুরে ) গোষ্ঠির সম্পাদনকৃত দায়িত্ব বা কর্তব্যের ভেতরে পড়ে না। তাহাদের বাসস্থানের এলাকায় বিদ্যুতের অভাব হয় না, এবং সেইটূকু অঞ্চল যে সমগ্র কোচিং নগরী নহে তাহা বুঝিবার ক্ষমতা তাহাদের প্রয়োজন হয় নাই। এই কথা তো সত্য যে ঢাকা যেমন সমগ্র বাংলাদেশ নহে, তেমনি বাঙলাদেশ মানে শুধু মাত্র ঢাকা শহরটিও নহে।

কোচিং নগরে ইদানিং কালে কিছু কিছু উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পাইয়াছে। এই সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার বাহাদুরের কোন সুদৃষ্টি আছে কিনা, তাহা প্রজাকূলের বোঝা সাধ্যাতীত। তাই মাঝে মাঝে সামান্য বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা অবলোকন করিয়া কোচিং নগরের প্রজাকূলের প্রতিটি রোমকূপ শিহরিয়া ওঠে। কেননা পেপার পত্রিকায় পড়িয়া এই গর্দ্ধব প্রজাকূলের ধারণা জন্মাইছে যে, যে শহরে জলাবদ্ধতা নাই, তাহারা আসলেই ফেলনা শহর। ঢাকার দিকে তাকাও, চট্টগ্রামের দিকে তাকাও, সিলেটের দিকে তাকাও, কুমিল্লার দিকে তাকাও, নারায়ণগঞ্জের দিকে তাকাও -- যে দিকেই তাকাও না কেন লক্ষ্য করিবে জাতে ওঠা প্রতিটি শহরেই সামান্য বৃষ্টিতেই কি পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই তুলনা করিলে কোচিং নগরী যে জাতে উঠিয়াছে, তাহাতে এই শহরের বসবাসকারী প্রজাকূলের উত্তেজনার আর শেষ নাই। উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান থাকিলেই যে সরকার বাহাদুর শহরের প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করিবেন, এমন কথা কেউ কি কোথাও শুনিয়াছে? বরঞ্চ জলাবদ্ধতাই এই শহরকে জাতে তুলিয়াছে। এইবারে সিটি করপোরেশন না হইলেও দ্রুত যে উহার বাস্তবায়ন হইবে, তাহা কে না জানে?

সহস্রাব্দ লক্ষ্যের একটি অন্যতম লক্ষ্য হইল অতিদ্রুত মধ্য আয়ের দেশে পরিণত হওয়া। সেই লক্ষ্যকে সামনে রাখিয়া আমাদের সরকার বাহাদুর অনেক পরিকল্পনা করিয়াছেন। সামন্তবাদী গণতন্ত্রের আওতায় বসবাসকারী সকল প্রজাকূলের উচিত সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকার বাহাদুরকে সহযোগীতা করা। আমাদের মত সরকারের সমালোচনারকারীদের সহ্য করিবার মত সহনশীলতা দেখাইবার লেশ মাত্র চিহ্ন তাহাদের থাকিলে তাহা পরিতাজ্য। কোচিং নগরের প্রজাকূল বিদ্যালয়ের পাঠ বঞ্চিত শিক্ষার্থীদের মতই আজ নাগরিক সুবিধাদি থুক্কু বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত হইতেছেন না। ইহা কি মহামান্য সরকার বাহাদুর একবার চাহিয়া দেখিবেন? এই মূহুর্তে ফুরসৎ না পাইলে এই রমজান মাস কিংবা জান-প্রাণ অতিষ্ঠকারী গরম কাল পার হইবার পরে দৃষ্টিপাত করিলেও চলিবে। এমন আশ্বাস পাইলে সেই পর্যন্ত প্রজাকূল মুখে কুলুপ আঁটিয়া থাকিবে, তাহাতে সন্দেহ নাই।


________________________________________
লেখক জন্মসূত্রে সামন্ততান্ত্রিক গণতন্ত্রের এই বাঙলাদেশের নগন্য প্রজাকূলের একজন, নিয়মিত আয়কর পরিশোধকারী, দানসূত্রে নহে ট্যাঁকের অর্থ খরচ করিয়া বিদ্যুৎ সেবা ক্রয়কারী ভুক্তভোগীদের একজন।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ রাত ১:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×