চিঠি দিয়ো
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিঠি দিয়ো যেন প্রতিটি সকালে নতুন করে বেঁচে উঠি একটি চিঠির প্রতিক্ষায়,
চিঠি দিয়ো, দিয়ো অলস দুপুরের নীলে উড়ে যাওয়া একা চিল
হলুদ পাতা ঝরা বিকেল,
দিয়ো বনের আলো-ছায়া-আঁধার,
সাথে কিছুটা গোধূলী আকাশ।
মিশিয়ে দিয়ো মোহনার লোনা জলে কিছুটা জ্যোচ্ছনা চূর্ণ
নক্ষত্রের ছায়া
দিয়ো এক জোড়া বিস্মিত চোখ
বেঁচে থাকার কিছুটা রসদ,
চিঠি দিয়ো।
চিঠি দিয়ো যাতে বাড়ি ফিরি
সন্ধ্যায় আলো জ্বালি ঘরে,
যাতে ঠাকুর দেবতা পূজো পায়
কিছুটা প্রার্থনা জেগে থাকে ঈশ্বরের কাছে,
জানো ই তো স্বার্থ ছাড়া ভক্তি আসে না
প্রতীক্ষা ছাড়া বাঁচে না মানুষ;
চিঠি দিয়ো,
ছোট করে লিখো "দেখা হবে"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন