তুমি দু চোখ ছুঁলে সূর্যোদয় দেখি বঙ্গোপসাগরে
চোখের সামনে যতক্ষণ দেখি বসন্ত থাকে পৃথিবীময়
চলে যাচ্ছো জানতেই সূর্যাস্ত নামে পুরোটা কুয়াকাটায়
আর যখন থাকো না অথৈ অন্ধকার এপাড়ে;
এভাবে তুমি আসো আর যাও দিন আর রাত নিয়ে,
কখনো কখনো রাত গুলো এতো দীর্ঘ
দেয়ালের পুরো একটা ক্যালেন্ডার লেগে যায় ভোর হতে
আর আমি সেই অসীম রাত জুড়ে সাগরের একটানা ঢেউ ভাঙ্গা র শব্দ শুনি
অথচ তুমি আসতেই বেলা পড়ে যায়
সূর্য টা সাগর ছুঁতে ছুটে যায় পশ্চিমে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



