এইবার জল ছেড়ে উঠো
তোমার বালু গড়া চরে ঘাস বুনে দিই
এনেদিই পাখিদের ছিমছাম নিরিবিলি ঘর,
এইবার জল ছেড়ে উঠো
চলে গেছে শ্রাবণের ঢল,
থুয়ে দিই শুভ্র ঝিনুকের মালা
দুধসাদা জ্যোত্স্না চরণে তোমার
এইবার জল ছেড়ে উঠো দেখাও তোমার শরীরে আঁকা-বাঁকা জল নামা রেখা;
সাঁতরেছি বহু পানকৌড়ি সেঁজে ন'মাস জলজ-বিরহে
এইবার তুমি উঠো, আমি ডুব দিই পলিমাখা গভীর পুকুরে
পড়শীর উঠোনে নবান্ন সমাগত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

