somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিসিসি নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন

১৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে আজ রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত রাখার ব্যাপারে নির্দেশনা চাওয়া হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনো জবাব না পাওয়ায় নির্বাচনের পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রিটটি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন কার্যক্রম বন্ধ রাখতে প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনের প্রতি লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের সব কার্যক্রম বন্ধ করে তা জানাতেও বলা হয়। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছিল।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ১২ এপ্রিল বৃহস্পতিবার ফ্যাক্স ও ডাকযোগে এই নোটিশটি পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও জেলা নির্বাচন কর্মকর্তার প্রতি পাঠানো নোটিশে স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর তিনটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান না করতে বলা হয়েছে।
এ ছাড়া, নোটিশে করপোরেশনকে ওয়ার্ডে বিভক্তীকরণ, সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসংক্রান্ত স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর তিনটি ধারার কথা বলা হয়। ধারাগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে কোনো নির্বাচন অনুষ্ঠান না করতে অনুরোধ করা হয়েছিল।

নোটিশে বলা হয়, আইনটির ধারা ২৭ অনুসারে নতুন কোনো সিটি করপোরেশন হলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তার সুনির্দিষ্ট ওয়ার্ডের বিষয়ে সুপারিশ করতে হবে এবং করপোরেশনকে বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করতে হবে। ওই ওয়ার্ডের সংখ্যা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। ধারা ২৮ অনুসারে সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে। সীমানা নির্ধারণের জন্য কর্মকর্তা নিয়োগ করে গেজেট প্রকাশ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। সুতরাং ওয়ার্ডের বিভাগ ও সংখ্যা নির্ধারণ, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×