"হে বাংলাদেশ তোমার বয়স হলো কত
এখনও হেলে আছো একদিকে
যেন যে কোন সময় ভেংগে পড়বে,
হে বাংলাদেশ তোমার বয়স হলো কত
এখনও হেলে আছে একদিকে
হে বাংলাদেশ, কখন দাঁড়াবে শক্ত হয়ে
কখন দাড়াঁবে নিজ পায়ে
হে বাংলাদেশ, তোমার বয়স হলো কত
একাওরে যে শিশু হারিয়েছিল তার পিতাকে
সে এখন তরুন হয়েছে
পিতার স্বপ্ন তার হারিয়ে গেছে
সে বুঝতে পারে আরেকটি মুক্তিযুদ্ধের সময় হয়েছে
হে বাংলাদেশ তোমার বয়স হলো কত
এখনও হেলে আছো একদিকে
যেন যে কোন সময় ভেংগে পড়বে,
একাওরে যে বধু হারিয়েছিল তার স্বামীকে
সে এখন বৃদ্ধা হয়েছে
স্বামীর স্বপ্ন তার হারিয়ে গেছে
সে বুঝতে পারে এবার ছেলেকে
যুদ্ধে পাঠানোর সময় হয়েছে
হে বাংলাদেশ তোমার বয়স হলো কত
হে বাংলাদেশ তোমার বয়স হলো কত..."।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




