লেগেছে তোমায় অনেক ভালো,
ভালবাসি তোমায়!
কিভাবে বলিব,বলো?
আমার আঁখি দুটি প্রতিনিয়ত থাকে তোমার মুখপানে,
তোমায় পাব কিনা,তা ঐ আল্লাহ্ জানে ।
ঐ আল্লাহ্ যে করেছে তোমায় এত সুন্দরী,
তাই তো তোমার রুপে আজিকে আমি মরি ।
তোমার দেখা পেলে জান্নাতের সুগন্ধি মেলে,
মম হৃদয়ে ভালবাসার শুধু সুখ খেলে ।
সখি আমার হৃদয়ে যতন করিয়া রাখিব তোমায়,
একবার বল তুমি ভালবাসো আমায় ।
তোমার আঁখি দেখিয়া আমার আঁখি,
ভালোবেসে ফেলেছি,দিওনা আমায় ফাকি ।
সঙ্গী করে নাও আমায় ক্ষিপ্র,
তোমায় আমি চাই শীঘ্র ।
আমার ভালবাসা নাও তুমি টানিয়া,
না হয় আমি ছাড়িবো যে দুনিয়া ।
হে তুমি যে আমার প্রেয়সি,
একবার বলো,তোমায় ভালবাসি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

