somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম গাজী
।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

শুধুমাত্র ইন্টারনেট সেবা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করা সম্ভব কী??

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল বাংলাদেশ কথাটি এ যাবৎ কানে অনেকবার বারি লেগেছে । ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ করছে এ কথা ও সত্য । কিন্তু দেশে একের পর এক পৈশাচিক হত্যাকান্ড,শিশু ও নারী নির্যাতন,অরাজকতা,ছিনতাই,বেকারত্ব,ভিক্ষাবৃত্তি,পতিতাবৃত্তি,দরিদ্রতা সর্বোপরি দূর্নিতী বেড়েই চলছে । সরকার মনে করে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি দ্বারাই ডিজিটাল দেশ গঠন করা সম্ভব । আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত? ইন্টরনেট সেবা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে যদি দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করা যেত তাহলে দেশ অনেক আগেই ডিজিটাল বাংলাদেশে পরিনত হত । তাই সরকারের মনে রাখতে হবে শুধুমাত্র ইন্টারনেট সেবা ও তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করা সম্ভব নয় ।
দেশ থেকে যদি সরকার হত্যাকান্ড বন্ধ না করতে পারে তাহলে সরকার কী করে ডিজিটাল রাষ্ট্রের কল্পনা করতে পারে? শিশু ও নারী নির্যাতন কী ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের পথে অন্যতম বাধা নয়? অরাজকতা,ছিনতাই এগুলো কী দেশকে পিছিয়ে দিচ্ছে না? ভিক্ষাবৃত্তি,- আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটি বড় ধরনের সমস্যা । অথচ সরকার এদের জন্য কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছেনা । সরকার ক্রিকেটারদের জন্য কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে,অথচ ভিক্ষুকদের পূর্নবাসনের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করেনি । তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কি করে দেখতে পারি?পতিতালয়,-পতিতালয় আমাদের দেশের আরেকটি বিশাল সমস্যা । কিন্তু সরকার পতিতাদের প্রতি কোনো প্রকার পূনর্বাসন বা স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহন করেনি । আসলে এটাই কী ডিজিটাল বাংলাদেশের রূপ? বর্তমানে বেকারত্ব আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা । সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল প্রতি ঘর থেকে এক একজনকে সরকারি চাকুরি দেওয়া হবে । কিন্তু সরকার কী পরপর এই দুইবার ক্ষমতায় এসে তাদের সেই নির্বাচনী ওয়াদা পূরন করতে পেরেছে? সরকার কী প্রতি ঘর থেকে এক একজনকে সরকারি চাকুরি দিতে পেরেছে? দেয়নি,তাহলে ডিজিটাল বাংলাদেশ কিভাবে নির্মিত হওয়া সম্ভব? দূর্নিতী,-দূর্নিতী শুধু দেশের জন্য নয়,বরং সমগ্র পৃথিবীর জন্যই হুমকীস্বরুপ । মনে রাখতে হবে,যে দেশ যত দূর্নীতিগ্রস্থ,সে দেশ তত অনুন্নত ও অনগ্রসর । দেশকে জিজিটাল করতে হলে সবার আগে দেশ থেকে দূর্নীতি দূর করতে হবে । ডেনমার্কে,নিউজিল্যান্ডে দূর্নীতি নেই বলে সে দেশগুলো ডিজিটাল । তাই বাংলাদেশকে ডিজিটাল দেশে পরিনত করতে হলে দরিদ্রতা,দূর্নীতি সহ সকল প্রকার সমস্যা দূর করে দেশকে ডিজিটাল দেশে পরিনত করতে হবে । মনে রাখতে হবে খুন,গুম,হত্যা,অরাজকতা,বেকারত্ব,ভিক্ষাবৃত্তি,পতিতাবৃত্তি,শিশু ও নারী নির্যাতন,ধর্ষন,দূর্নীতি ইত্যাদি ডিজিটাল বাংলাদেশের রূপ হতে পারেনা । তাই সরকারের অতি দ্রুত এসব সমস্যাগুলো দূর করে ডিজিটাল বাংলাদেশের চিন্তা করতে হবে । সরকারের এও মনে রাখতে হবে যে শুধুমাত্র ইন্টারনেট সেবা ও তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে পরিনত করা সম্ভব নয়,বরং দেশে বিরাজমান সকল সমস্যা দূর করেই দেশকে উন্নত ও ডিজিটাল সোনার বাংলাদেশে পরিনত করা সম্ভব । আমি বা আমরা ও চাই যে দেশ সত্যিকার ডিজিটাল দেশে পরিনত হোক। কিন্তু তার রূপ বা চেহারা এমন দেখতে চাইনা ।
“দেশের সকল সমস্যা হয়ে যাক শেষ,
তৈরি হোক এক নতুন ডিজিটাল বাংলাদেশ” ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×