যাহা কিছু লিখি তাহা সব আবোল তাবোল,
লেখায় নেই কোনো বল,নেই কোনো বোল ।
আবোল তাবোল হে আবোল তাবোল ।
লেখায় নেই কোনো ছন্দ,নেই কোনো গন্ধ,
ভেবেছি লেখালেখি করে দেব বন্ধ ।
আমার লেখায় বাজেনা তো কোনো ঢোল,
আবোল তাবোল হে আবোল তাবোল ।
ভুল দিয়ে শুরু হয়ে শেষ হয় ভুলে,
ভেবেছি লেখাগুলো চড়াবো শূলে ।
আবোল তাবোল হে আবোল তাবোল ।
লেখাগুলো একেবারে হয়ে যায় বাজে,
কখনও আমার লেখাগুলো লাগেনা তো কোনো কাজে ।
আমার লেখায় হবেনা কোনা কিছু,হবেনা তো কোনো গোল,
সবকিছু আবোল তাবোল,হে সবকিছু আবোল তাবোল ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




