

হে আল্লাহ নামায শেষে তোমার দরবারে ধরেছিগো মোনাজাত।
মাওলা তুমি দাও মোরে হেদায়াত।।
দুনিয়াতে পাঠাইছো তোমার ইবাদত করতে,
মাওলা আমি প্রস্তুত এখন মরতে।
মোনাজাতে তোমারও দরবারে,
কাঁদবো আমি কেমনও করে?
চোঁখে কোনো জল নেই ,নেই কোনো অশ্রু।
আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত হে প্রভু।।
ভিক্ষা চাই মাওলারে তোমারও দরবারে,
জান্নাত দিও তুমি মাওলা মোরে আখেরে।।
তোমায় আমি ভালোবাসি বলে মাওলা ধরেছিগো মোনাজাত।
হে মাবুদ তুমি মোরে দিয়েগো নাজাত।।
ফিরাইওনা মাওলা তুমি মোরে ফিরাইওনা,
জান্নাত দিও তুমি মোরে,করোগো বাসনা।।
দয়া ধরো রব তুমি,মোরে করিও মুমিন,
আবারও তোমার সনে হবে কথা,আমিন।।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



