somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: নিজাম গাজী
।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করুন।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় যথেষ্ট বৈষম্য পরিলক্ষিত। বিশেষ করে এটি উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশি পরিলক্ষিত। আমাদের দেশে পাবলিক বিশ্বিবিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ডিপার্টমেন্টের মধ্যে ভালো ফল করে থাকলে তাকে পদ খালি থাকা সাপেক্ষে এবং শর্ত সাপেক্ষে ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক(প্রভাষক) করে নেওয়া হয়। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যতই ভালো ফল করুক না কেনো তাকে ঐ কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কোনো বিধান নেই। এক কথায় বলা যায় পাবলিক বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে শিক্ষকে রুপান্তরিত করে। অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে বেকারে রুপান্তরিত করে। আমার মতে এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক প্রকার স্বেচ্ছাচারিতা। উচ্চ শিক্ষার প্রত্যেকটি স্তরে শিক্ষক নিয়োগ পদ্ধতি একই হওয়া উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজের শিক্ষক হতে হলে কঠিক বিসিএস পরীক্ষা দিতে হয়। অপর দিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে কোনো ধরনের বিসিএস পরিক্ষা দিতে হয়না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ব্যবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই সহজ। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ব্যবস্থা যথেষ্ট প্রশ্নবিদ্ধ ও বটে। তাহলে এটি কি একটি বড় ধরনের বৈষম্য নয়? তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসিএস ক্যডার শিক্ষকদের রাষ্ট্র কতটুকু সম্মান করে? তাদের চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নন ক্যডার টিচারদের আমাদের দেশের মানুষ,রাষ্ট্র,গনমাধ্যম সবাই বেশি সম্মান করে থাকে। যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক পিএইচডি ডিগ্রীধারী। কিন্তু ক্যডারের উপরে কোনো ডিগ্রীকে প্রাধান্য দেওয়া যায় কি?

আমাদের দেশে উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবক্ষেত্রে সমমানের কথা বলা হলেও বাস্তবে সেটি প্রয়োগকৃত নয়। যেমন বিভিন্ন চাকরির ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধীকার দেওয়া হয়। এমনকি আমাদের দেশের সংবাদপত্রগুলোও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাগুলোও সহজে ছাপতে চায়না। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাগুলো অহরহ ছেপে যাচ্ছে। এটি আসলে অনেকটাই দুঃখজনক একটি ব্যাপার। তাছাড়া সাধারন মানুষও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি সম্মান করে থাকে। আসলে আমাদের এহেন ভুল ধারনা থেকে বের হয়ে আসা উচিত। এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচিত উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করে শিক্ষক নিয়োগ ব্যবস্থা হতে শুরু করে সবকিছুতে সমতা আনয়ন করা। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু নীতি পরিবর্তন করে সবকিছু একই কাঠামোর মধ্যে আনয়ন করা জরুরী। কেনোনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপদ্ধতি এখনও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। আমরা বৈষম্য চাইনা বরং সমতা চাই।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×