somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা নিরব হলে সরকারও নিরব?

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) গতমাসে এক লাফে ৩০-৩৫ টাকার পেঁয়াজ দাম বাড়ল। ৬৫ থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত পেয়াঁজ কিনেছিলাম। ১৫০-২০০ টাকায় যেখানে মাস যেত সেখানে ৭০০-৮০০+.
৬৫ টাকা থাকা অবস্থাতেই সরকারী দল থেকে এক সপ্তাহেই পেয়াঁজের দাম স্থিতিশীল হওয়ার খবর শুনেছিলাম। তারপর একান্ত ভক্তদের পোস্টে সেই নিউজের শেয়ার। এছাড়া ফেসবুক, নিউজপেপার, টেলিভিশন সবগুলো সেই ৮০-৯০ টাকার সময়ে মুর্হুমুর্হু খবর দিয়েছিলো। আপাতত সেটা বন্ধ। ফেসবুকে তেমন গরম নেই। নিউজপেপারে এক কোণায় প্রতিদিন অবশ্যই থাকে। লীড নিউজ হয় না। এক নিউজ আর কত? তো আলাপ আলোচনা, বা শেয়ারের বন্যা বন্ধ হলেও যেটা বন্ধ হয়নি সেটা হচ্ছে পেয়াঁজের দাম।

গত পরশু দেশপ্রধাণ আবার ঘোষণা দিলেন কই থেইক্যা জানি পেয়াঁজ আসতেছে (মিশর থেকে)। যদিও তেল ঢেলে দেওয়ার লোকেরা এই নিউজকে তেমন শেয়ার দেয়নি বা আমার চোখে পড়েনি।
তো কালরাত রুমমেটকে ১২০ টাকা পেঁয়াজ বাবদ দিয়ে আজ সকালে শুনলাম ১৬০.
স্থিতিশীল বলতে কি বুঝায় এসব মূর্খরা কি তা জানে? আবার এদেরকে আমরা একেকজনে ১০ টা ভোট দিয়েছি এবং তাদের ক্রমাগত মিথ্যে শেয়ার দিচ্ছি।

এদের এখন দেখা না গেলেও যখন দাম কমবে সেটা ছয়দিন পর হোক বা ছয় বছর পর হোক "এই দেখেন আমরা দেশের জন্য কি করছি? আস্থা রাখেন নাই" নামক পোস্ট দেখবো।
অবশ্য মাননীয় প্রধাণমন্ত্রী রসিকতা করে বলেছেন "তরকারীতে পেঁয়াজ না দিলে কি হয়?" আমাদের সেই রসিকতাকেই সত্য মেনে নিয়ে চট্টগ্রামের একটা সংগঠনের (নাম মনে নেই) সাথে "পেয়াঁজ ন কিন্ন্যুম, ন খাইয়্যুম" ব্যানারে মিছিল করে দেশের প্রতি নাগরিক দ্বায়িত্ব পালন করা উচিত।

২) আগস্ট সেপ্টেম্বর এর দিকে ডেঙ্গু নিয়ে হুলুস্থুল পড়ে গেছিল। দুই সিটি কর্পোরেশনের দুর্নীতি অবহেলা বেরিয়ে পড়ছিলো। সরকার থেকে নানা ঘোষণা, হাস্যরস জন্ম দেওয়া নানা উদ্যোগ। হলিউড একশনের মত মশা মারার কামান দিয়ে জনগণের ফুঁটোতে গ্যাস দেওয়া। সাথে সেই সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আকাশ মিডিয়ায় ফ্রন্ট পেজে নিউজ। নানা অবহেলার
, ফাঁকিবাজির নিউজ, বিভিন্ন গলাবাজির নিউজ। তারপর ধীরে ধীরে সব হাওয়া।

তবে যেটা হাওয়া হয়নি সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। গতকাল পর্যন্ত দেশে এক বছরে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।
তো হম্বিতম্বিগুলো কই গেলো?

এক জিডিপির গল্প, আর পাঁচগুণ বাজেট বাড়িয়ে বছরের বছরের পর বছর পদ্মাসেতুর জন্য ব্যানার,লিফলেট লাগানো আর কত?

-এন জে শাওন
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×