somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তচিন্তা বনাম মুক্তহাতিয়ার

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই নিলয় হত্যাকান্ডের জন্য সহমর্মিতা জানাচ্ছি।
কারন হত্যা কখনো শান্তি দিতে পারে না।
মুক্তচিন্তা কি?
আমাদের সবারই জানা উচিৎ মুক্তচিন্তা বা মুক্তমনা কি? মুক্তচিন্তা বলতে আমরা বুঝি আমাদের চিন্তার স্বাধীনতা।
এই স্বাধীন চিন্তা দিয়ে আমরা যেকোন বিষয় পর্যালোচনা, স্বীধান্ত গ্রহন করতে পারি ।
এক কথায় বাক স্বাধীনতা।
আর এই মুক্তচিন্তা যারা ধারণ করেন তাদের বলা হয় মুক্তমনা।
আমাদের দেশে মুক্তমনা লেখকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে(
যদিও এর অধিকাংশই মুক্তমনার সংজ্ঞার মধ্যে পড়ে না)।
আমাদের দেশে মুক্তচিন্তার নামে এক ধরনের সংস্কৃতি চালু আছে যা বিশেষ কোন গোষ্ঠীর আদর্শ বাস্তবায়নে তৎপর।
বিশেষ করে ধর্মহীনতা প্রচারে।
বাস্তবিক ক্ষেত্রে এমনটি হওয়ার কথা না।
প্রকৃত ঘটনা পর্যবেক্ষন করলে দেখা যায় আমাদের দেশে কেউ যদি ইসলামের পক্ষে লেখে সে হয়ে যায় মৌলবাদী।
কেউ যদি হিন্দুত্ববাদ নিয়ে লেখে সে হয়ে যায় গোড়া হিন্দু।
কিন্তু কেউ যদি ধর্মহীনতা নিয়ে লেখে সে হয়ে যায় মুক্তমনা।
বাস্তব ক্ষেত্রে তাকে বলা উচিৎ ছিল নাস্তিক।
মূলত আদর্শের সংঘাত এখানেই।
আমদের দেশে যারা মুক্ত চিন্তার ধারক ও বাহক তাদের অধিকাংশই ধর্ম নিয়ে এমন সব লেখা লিখেন যা সরাসরি মানুষের ধর্মের সাথে সাংঘর্ষিক।
তারা ধর্ম বিষয়ে খুব বেশী জ্ঞাত না হয়েও ধর্ম বিষয়ে ভূল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্য দিয়ে মানুষের রোষানলে পড়েন।

প্রত্যেক মানুষই মনে করে তার মতাদর্শই সঠিক। তাই মুক্তমনা লেখকও তার আদর্শের জায়গা থেকে চিন্তা করেন তার মতই বোধ হয় কেবল সঠিক।
সেই ধারনা থেকে সে অন্য মতাদর্শের উপর আঘাত করে আর নিজেই আক্রোশের স্বীকার হয়।
বাস্তবিক পক্ষে আমাদের মনে রাখা উচিৎ যে আমার মুক্তচিন্তাটি অন্য মতাদর্শের উপর চাপিয়ে দেয়া আরেকটি মুক্তচিন্তার পথে বাধার নামান্তর।
আপনি যদি কিছু তথ্য উপাত্ত দিতে পারেন যে ইশ্বর বা খোদা বলতে কিছু নেই, তবে বিপরীত মতাদর্শের দিকে তাকান,তা ও আপনাকে তথ্য উপাত্ত দিয়ে বলবে ইশ্বর বা আল্লাহ একজন আছেনই।
তাই সবারই মুক্তচিন্তার সীমা থাকা উচিৎ । যেন অন্য মতাদর্শের আক্রোশ আপনার উপর হামলে না পড়ে।

নয়তো মুক্তচিন্তার নামে মতাদর্শের দ্বন্দের আক্রোশ মুক্ত হাতিয়ারে রূপ নিতে বাধ্য।
সর্বশেষ বলতে চাই হত্যা কখনো শান্তি আনতে পারে না। বরং তা অশান্তিরই সূচনা করে।
তাই যারা ব্লগার নিলয় সহ অন্যান্যদের হত্যা করেছে তা কখনো ইসলামের জন্য হতে পারেনা।
তাই খুনিদের গ্রেফতার ও বিচার চাই।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×