চারিদিকে তাকালে যেন মনে হয়
সবাই উপহাস করছে,
মিথ্যায় মিথ্যায় গড়ে উঠছে
বিশাল মিথ্যার রাজ্য।
একটি ভুলকে শুধরাতে গিয়ে
হয়ে যায় অনেক ভুল।
নেই কোন ক্ষমতা
যে ক্ষমতার বলে থাকবে সব সুখের মূলমন্ত্র।
যে চোখের আড়ালে বিশ্বাস ভাঙ্গা হয়
সে চোখের ভিতরে থাকে কতনা অশ্রু।
একটি মন ক্ষয় হতে হতে কখনও নিঃশেষ হয়
কখনওবা ঘৃণার একটি প্রলেপ সৃষ্টি হয়।
জন্ম কি সত্যি আজন্ম পাপ?
নাকি পাপকে আড়ালের জন্য এ বাক্য।
জীবন হয়ে পরে অন্যের খেলনা,
তাইতো আজ কেউ সুখী নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


