somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারণা থামছে না!

১৯ শে জুন, ২০১৭ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। বিক্যাশ কাস্টমার সার্ভিস থেকে সাকলাইন শুভ বলছি। স্যার আপনার কি একটু কথা বলার সময় হবে? বিক্যাশ তার গ্রাহকের সেবা সুরক্ষিত ও শতভাগ নিশ্চিত করার জন্য সকল গ্রাহকের একাউন্ট হালনাগাদের কাজ শুরু করেছে। অনুগ্রহ করে আপনার একাউন্ট যেই এনআইডি (জাতীয় পরিচয় পত্র) দিয়ে চালু করেছেন সেই আইডি নাম্বার এবং সর্বশেষ লেনদেনের পরিমাণ ও সে ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন।’ তিন চার দিন আগে এরকমই এক কথোপকথনের অভিজ্ঞতা আমার হয়েছে। তবে যিনি ফোন করেছিলেন তার একটু ভুলের কারণে খেলাটাতে তিনি জিততে পারেননি। কারণ তার কথাবার্তা শুনে বুঝার উপায় নেই যে তিনি প্রতারক। ধরার একটাই উপায় ছিল। তা হলো, উনি আমাকে নিয়ে অসাভাবিক আন্তরিক ও উত্তেজিত ছিলেন। আমি একবার ফোন রেখে দেয়ার পর উনি তিনবার ফোন করেছিলেন। এছাড়া যে নাম্বার দিয়ে ফোন দিয়েছিলেন তা বিক্যাশের হেল্পলাইনের নাম্বার ছিল না। অন্য একটি অপারেটরের নাম্বার থেকে তিনি ফোন করেছিলেন। ঘটনার দিন অফিসে গিয়ে সহকর্মীদেরকে জানানোর সাথে সাথে আরো একজন জানালেন যে, তার মেয়ের দুই বান্ধবী একই ফাঁদে পড়ে এরই মধ্যে কিছু টাকা খুইয়েছেন।

একদিন পরেই আমার এক শুভাকাঙ্খি ফোন করে জানালেন একই ধরণের ঘটনা তার সাথেও ঘটেছে। তাকে ফোন করার পরপরই ওই শুভাকাঙ্খি আমার কাছে পরামর্শ চাইলেন। আমিও তাকে বুঝানোর চেষ্টা করেছি। এ যাত্রায় হয়তো তিনি প্রতারকদের হাত থেকে রক্ষা পেলেন। কিন্তু দেশে তো প্রতিদিন এরকম প্রতারণা চলছেই। প্রতিদিনই মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষের কাছে এধরণের অভিযোগ দিচ্ছে গ্রাহকরা। পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে। থানা পুলিশের কাছেও এসব অভিযোগ নতুন নয়। তবে কেন থামছে না এধরনের প্রতারণা? প্রচলিত মোবাইল নাম্বার থেকে ফোন করে তারা চাঁদা দাবি অথবা প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের সর্বনাশ করছে। এসব মোবাইল নাম্বারকে লক্ষ্য করে প্রতারকদের চিহ্নিত করা যায় না? অবশ্যই যায়, আইন শৃংখলা বাহিনী চাইলে মুহুর্তেই সম্ভব। কিন্তু কে কার জন্য কাঁদে বলুন!

ঈদে ঘরমুখো মানুষগুলোকে টার্গেট করে নানা রকম প্রতারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে। সাংবাদিকতার সুবাদে এসব খবর প্রায়ই দেখতে হয়, লিখতে হয়। টিকিট কালো বাজারী, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই, টোকেন দিয়ে চাঁদাবাজি, এটিএম কার্ড হ্যাকসহ কত রকম প্রতারণা যে চলছে তার কোন ইয়ত্তা নেই। এসব প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে হলে প্রয়োজন লোভহীন মানসিকতা। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করা উচিত। মোবাইল ফোনে যেকোন ধরনের লোভনীয় প্রস্তাবে সাড়া দেবেন না। তবে কষ্ট হয় এটা ভেবে যে, স্মার্ট ও শিক্ষিত ছেলে মেয়েরাই মোবাইলে প্রতারণার পেছনে কাজ করছে। আপাতত আমার অভিজ্ঞতা সেটাই বলে। তবে কি এটাই ভেবে নেবো যে, তারা পড়াশুনা করে শিক্ষিত হয়েছে সু-শিক্ষিত হয়নি?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ রাত ২:২৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×