দুঃসহবাস-১
২৭ শে মে, ২০১০ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখনো আমি লেখক হয়ে উঠিনি। শুধু পড়েই যেতাম আর ভাবতাম, দামী কাগজের উপর বিদেশী কলম দিয়ে অনেক বিখ্যাত কিছু লিখব। ছোটবেলা থেকেই বাবার আলমীরার দামী ফাউন্টেন পেনগুলোর প্রতি আমার খুব লোভ ছিল।
দাদু’ও ফাউন্টেন পেন ব্যাবহার করতেন। বলতো, ঐ পেন দিয়ে লিখলে হাতের লেখা নাকি সুন্দর হয়। আমার হাতের লেখা আবার কোন কালেই সুন্দর ছিল না। পরিবারের সবার মুক্তোর মতো ঝরঝরে হাতের লেখা দেখে ও’ভাবে লিখতে খুব ইচ্ছে করতো। চেষ্টাও কম করিনি। একবার তো বাঁশের চিকন কঞ্চি চাকু দিয়ে কলমের মতো কেটে কালির দোয়াতে চুবিয়ে লিখতাম।
এখন জাপানি/জার্মানি প্রযুক্তির জেল পেন ব্যাবহার করি। কিন্তু তবুও হাতের লেখা সুন্দর হয়ে উঠেনি। অনেক সময় নিজের হাতের লেখা নিজেই পড়তে পারিনা। এই ভাবেই এখনো চলছে।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন