somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথা ফাটাইয়া ইবাদত করার পদ্ধতি আবিস্কার করলো কে?

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে

আমি যেই দেশে বসবাস করি সেই দেশটাতে অধিকাংশ লোক সাদা চামড়া প্রোটস্টান্ট খ্রিস্টান। এই দেশে আমি সংখ্যালঘু, আমার চামড়া কালো, আমার নাম মোহাম্মদ। ইউরোপ আমেরিকার অন্য দেশগুলোতে যখন কোন হেট ক্রাইম হয় তখন আমার খুব ভয় লাগে। যদি আমার এবং আমার পরিবারের উপরে কখনো কোন হামলা হয়? কেউ যদি আমাদের সম্পর্কে কটু কথা উচ্চারন করে? এদেশের মানুষ অনেক ভাল, তাদের আইন শৃংখলা খুব ভাল। তাই ভয় একটু কম লাগে, কিন্তু ভয় একটু হলেও লাগে।
আমি এই দেশে একবার মাত্র রেসিজমের স্বীকার হয়েছিলাম, লোকটা আমাকে বলেছিল "ইউ ব্লাডি ইন্ডিয়ান, তুমি কেন আমার দেশে এসেছ, নিজের দেশে ফেরত যাও, কেন যে এরা এসব দেশে আসে!"

আমি যাস্ট হতভম্ব হয়ে গাড়ির পার্কিংএ অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম।আমার দম বন্ধ হয়ে আসছিল, আমার খুব কস্ট হচ্ছিল। সেই মুহূর্তে আমার নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় বলে মনে হয়েছিল। আমি শুধু অন্ধকারে ঠোট কামড়ে চোখের পানি চাপতে চাপতে বিড় বিড় করে বলেছিলাম আমি একজন বাংলাদেশী।

আজ নবমী, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মউৎসব।
আল্লাহ পরম করূনাময় এবং দয়ালু, আমাদের নবী ছিলেন দয়ার সাগর। সেই ধর্মের অনুসারী সেই নবীর অনুসারী যারা, তারা একটা দেশের সংখ্যাগুরূ। সেই দেশে সংখ্যালঘুরা নিরাপত্তার অভাবে ভয় পাচ্ছে, তারা নিরাপদ বোধ করছেনা, তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় অনুসঠান যথাযথ ভাবে পালন করতে পারছেনা, এটা কিভাবে সম্ভব হয়?

খ্রিস্টান দেশে একজন মুসলমান যদি নিরাপদে চলতে পারে, একটা মুসলমান দেশে হিন্দুরা কেন নিরাপত্তার অভাব বোধ করবে। তারা কেন দেশ ছেড়ে চলে যাবে। খ্রিস্টানপ্রধান দেশে আমার একটু হলেও ভয় লাগে, মুসলমান প্রধান দেশে কি হিন্দুদের একটুও ভয় লাগা উচিত?

আমার মর্দে মুজাহিদ ভাইদের প্রতি প্রশ্ন, যে হিন্দুরা মুসলমানের ছোয়া লাগলে গোবরজল শুদ্ধি করে, তারা যদি একটা কোরআন শরীফ তাদের দেবতার সামনে রাখেও তাহলে কি তাদের দেবতারই অসম্মান হয় না? ধরেই নিলাম আমাদের কিতাবের প্রতি তাদের সম্মান নাই, কিন্তু তাদের ঠাকুরের প্রতিতো তাদের সম্মান আছে। তারা কেনো এটা করবে?

কোন পয়গম্বরকে শুনিনাই মাথা ফাটাইয়া ইবাদতের রাস্তা বাতলাইতে। মাথা ফাটাইয়া ইবাদত করার পন্থা আবিস্কার করলো কে?
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×