somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই জীবনে যা যা কিনতে হবে (আজাইরা পোস্ট)

১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ২ টা বেজে দশ মিনিট।

এই জীবনে কত কিছু কিনতে ইচ্ছা করে , গাড়ী, বাড়ী , নৌকা, সমুদ্র সৈকত। কিন্তু এখন আমার এসব কিনতে ইচ্ছা করছে না। আমার এখন কিনতে ইচ্ছা করছে একটা ক্যামেরা, পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা। মিরর লেস ডিএসএলআর ও একটা কেনা যায় , কিন্তু এখন পয়েন্ট এন্ড শুট ক্যামেরাই কিনতে ইচ্ছা করছে। জাপানিজদের মত গলায় ঝোলানো থাকবে, যেখানেই ঘুরতে যাবো ছবি তুলবো। পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরার সাথে মোবাইলের ক্যামেরার তফাত কি ? এই ভাবনা মাথায় আসতেই মনে হলো একটা আই ফোন ও কেনা দরকার। আমি জীবনেও আইফোন ব্যাবহার করিনি। এখন আবার এপল ইকোসিস্টেম শব্দটা বাজারে খুব প্রচলিত। সেই ইকোসিস্টেমের স্বাদ পেতে হলে আপেলের সব পন্যই নাকি কিনতে হবে । তাই আইফোনের পাশাপাশি আইপ্যাড , আপেল ঘড়ি আর আপেল কম্পিউটার টাও কেনা জরূরী। ক্যামেরার ছবি এডিট করার জন্যই একটা আপেল কম্পিউটার দরকার। আমার এই কম্পিউটারটা চার বছরের পুরানো। আমি গত মাসে আমার পুরাতন ব্যাংক লোন , চ্রেডিট কার্ড লোন এসব দিয়ে শেষ করেছি। আমার একটা এন্ড্রয়েড ট্যাব , দুইটা কিন্ডল , দুইটা এন্ড্রয়েড মোবাইল , একটা স্মার্ট হাতঘড়ি এবং পাচ বছরের পুরাতন ল্যাপটপ আছে। এসব বাদ দিয়ে আমি যদি আবার আপেলের সব পন্য কিনি তাহলে আমার বউ আমাকে মারবে। কারন আমাকে এসব জিনিশ লোনেই কিনতে হবে।এদিকে ভ্যাট আর ট্যাক্সের অনেক গুলা টাকা সরকার কে আর কিছুদিন পরে দিতে হবে সেই টাকা আমার কাছে নেই, কারন আমি তা দিয়েই আমার লোন পরিশোধ করেছি। এখন সরকার কে টাকা কোথা থেকে দেবো তা মাথায় আসছে না।
কি কি জিনিশ কিনলে আমার মন শান্ত হবে তা লিখে রাখার জন্য কাগজ খুজছিলাম, কিন্তু কাগজ খুজে পাচ্ছিলাম না , তাই মনে করলাম ব্লগেই লিখে রাখি
১, আইফোন
২,আইপ্যাড
৩,আপেল কম্পিউটার
৪, ৬৫ ইঞ্চি টিভি
৫, ২৭ ইঞ্চি মনিটর
৬, পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা
৭ , অশ্বডিম্ব

বউ চিংড়ির মালাইকারী আর খিচুরী রান্না করেছিল , তা এত পরিমানে খেয়েছি যে আর ঘুম আসছে না তাই জেগে বসে আছি আর মনে হচ্ছে এসব আমাকে কিনতে হবে , কিনতেই হবে। আমার মনে হয় কেনার পরিকল্পনা , আর কেনার পরে কি করবো সেই আনন্দ কল্পনাতেই আমার ঘুম উধাও হয়ে গিয়েছে। সামহয়ারিনব্লগ মরে গিয়েছে, এখানে এখন আর কোন দরকারী পোস্ট আসেনা ।




সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×