somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নূতন বছরে আমি যে সকল সদগুন আয়ত্ব করবো

০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছর আসে বছর যায়, ২০১৮ থেকে ২০২০ আমার খুবই কস্টের একটা সময় গেছে। যা আমার জীবনের একটা বিশাল অভিজ্ঞতা এবং শিক্ষা হয়ে থাকবে। যদিও এই সময়টাকে আমি আমার মোড় ঘুড়ানোর মত সময় বলবো না, কারন আমি বিশ্বাস করি মানুষের জীবন প্রতিনিয়ত বদলায় প্রতিটা ডিশিসনের সাথেই বদলায়। যেমন খাবার টেবিলে আমি এক চিমটি লবন নেবো নাকি দুই চিমটি, বিছানার কোন দিক দিয়ে আজ সকালে নামবো, ডান দিক নাকি বা দিক। ২০২১ সাল ছিল আমার মোড় ঘুড়ে দাড়ানোর বছর। ২০২১ সালের মার্চে আমি মুটামুটি ঝামেলামুক্ত হয়ে যাই। কিসের থেকে ঝামেলামুক্ত হলাম কিভাবে হলাম সেই গল্প আর একদিন লিখবো। পুরো ২০২১ সাল গিয়েছে আমার ট্রমা থেকে বের হতে হতে। মানে কি হইল কই আইলাম, এইসব কি , নুতন দুনিয়া , এইরকম একটা ভেবাচেকা ভাব আমার ছিল। ২০১৮- ২০২০ আমি যে পরিমান কস্টের মধ্যে দিয়ে গিয়েছি, ২০২১ এ এসে আমার কস্ট যখন লাঘব হলো তখন আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি করবো।

যাই হোক ২০২২ আমার জন্য হবে একটা নূতন বছর , একটা নূতন শুরু। এই শুরু টা আমি ডিসেম্বরেও করতে পারতাম, জানুয়ারীর একতারিখেই যে শুরু করতে হবে এমন কোন কথা নাই। তারপরেও একটা মেন্টাল বুস্টআপ আরকি।

১/ দীর্ঘসূত্রিতা ত্যাগ করবো। কোন কাজ শুরু করতে গেলেই মনের মধ্যে এই ভাব উদয় হয় যে পাচ মিনিট পরে করবো বা দশটা বাজতে পাচ মিনিট বাকি, তাহলে একেবারে দশটা বাজেই শুরু করি, একটা ইউটিউব ভিডিও দেখে নেই অথবা মোবাইলটা আর একটু স্ক্রল করে নেই। এই ধরনের বদঅভ্যাস পরিত্যাগ করবো।

২/ সকালে ঘুম থেকে সময়মতো উঠবো। আর একটু ঘুমাই, আর একটু পরে উঠি এইসকল আল বাল ত্যাগ করবো।

৩/সকালে উঠেই মোবাইল হাতে নেয়ার ইচ্ছা দমন করবো। আমি এমন কোন আরবের শেখ বা আমেরিকার প্রেসিডেন্ট না যে আমার কাছে পাচ মিনিট মোবাইল না থাকলে বা সারা রাত ঘুমে ছিলাম হাতে মোবাইল ছিল না তাই দুনিয়া উলটে গেছে। ধীরে সুস্থে এটার ব্যাবস্থা করা যাবে। যে কোন ধরনের নেটভিত্তিক কাজ কম্পিউটারে করার চেস্টা করবো। মোবাইল শুধু মানুষ কে ফোন করার জন্য।

৪/ প্রতিদিন অন্তত একটা চাকরীর জন্য দরখাস্ত করবো।

৫/ কারো মনে কস্ট দিবো না, এই সদগুনটা আরও অনেক আগে আয়ত্ব করা দরকার ছিল। আমি ব্যাক্তিগত ভাবে অনেক মানুষের কাছ থেকে কস্ট পেয়েছি স্কুল কলেজ ভার্সিটি জীবনে আমি তার অনেক কস্টই এখনো ভুলতে পারিনাই, শুধু মনে হয় এই মানুষটা আমাকে কস্ট দিয়েছিল বা এই মানুষ টা আমাকে কটূ বাক্য বলেছিল। অথচ আমিই অনেক মানুষ্কে কস্ট দিয়েছি, কটু বাক্য বলেছি, যা মনে পড়লে এখন লজ্জা পাই। সুগুনাবলী আয়ত্ব করার চেস্টা করবো।

৬/ বাজার থেকে অদরকারী জিনিশ কেনা বাদ দেবো। ঘরে একটা কলা এক ছড়া আংগুর পচে গেছে খাওয়া হয় নাই। লোভে পরে বেশী জিনিশ কিনে ফেলেছি। তাছাড়া প্রায়ই আমি বাইরে বিভিন্ন জিনিশ কিনি এবং খাই। এইসব বাদ দিতে হবে।

যাই করি আর তাই করি মোটের উপরে আমি সদগুনাবলী আয়ত্ব করার চেস্টা করবো, মোবাইল আসক্তি ছাড়ার চেস্টা করবো, চাকরীর চেস্টা করবো, এটাই আমার ২০২২ এর ব্যাক্তিগত লক্ষ্য।পারিবারিক লক্ষ্য বউ ঠিক করবে, ওইসব ডিসিশন আমি নেয়া বাদ দিয়ে দিয়েছি। আরও যদি কোন কিছু মাথায় আসে তাহলে তা এখানে এড করে দেবো। আমি একজন ভাল মানুষ হতে চাই, সেই চেস্টাই করবো।

সবাইকে নূতন বছরের শুভেচ্ছা



সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৬
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×