আভাস
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আভাস
প্রায় আবছা, যা দেখা যাচ্ছে সেটুকু প্রতিকৃতি নয়; অনুভব। শরতের কাঁচা রোদে জ্বলন্ত ঘাসের উদ্বেগ; ভয়াল সমুদ্রের স্রোত যায় ভেতরে বাইরে, শঙ্খমালার হাড়ে-দড়ি-বাঁধা ঘুড়ি উড়তে দ্যাখে বিগত বাতাস। যুদ্ধমান এক সৈনিকের জন্মান্ধ ঘোড়া ছোটে ক্রমগতি তমসার ছদ্মবেশ ছিড়ে, তাঁর ক্ষয়িষ্ণু গান্ডীব আরো প্রশারিত হয়ে রাত্রির মতো গ্রাস করে। এই জটাজালের ভেতর লতিয়ে ওঠে ঘাস, সূর্যাস্ত ফেলে যায় সবুজ স্নেহ। অলিতে গলিতে অল্পেই নেমে যায় কুয়াশা ও কামড়ের দাগযুক্ত জ্বলজ্বলে মাতম। পেশিমন্ত হাওয়ার সামনে খুলে দেই বুক, লোমশ আঁধারে জমে শীতের প্রকোপ। তবু নামি এই তীব্র তীক্ষ্ন ফলার ভেতর, সীসার গলনে গেথে যাই বুকতক, এবং তুমিও স্ফুলিঙ্গের ভেতর দিয়ে পাথুরে পাহাড় ভেঙে খুলে দাও গোপন দুয়ার। তারান্তিম সোনালী আভাসে আগুনের হাল বেয়ে ভেসে যাই। যে শীতটুকু পড়ে থাকে আর তোমার দু:খের নগ্ন আশপাশ। তার নাম দাও জলঘড়ি, রাতের বাতাস। তাকিয়ে থাকো জলের ভেতর আর দ্যাখো এই বাঙলার মাইল মাইল হৃদয় নদীমাতৃক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন