somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অষ্টম শ্রেণি পড়ুয়া ছোট ছেলে

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ চাকরি টা ছেড়ে দেওয়ার পর থেকেই বাসায় অফুরন্ত অবসর সময় কাটাচ্ছি। আমার অষ্টম শ্রেণি পড়ুয়া ছোট ছেলের স্কুলে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্ত্ত সে যায় নি। তার কোনো ধরনের আগ্রহ-ই নেই Extra curricular activities এর প্রতি। ছোট বেলা থেকেই সে এ রকম স্বভাবের। পড়ার প্রতি মনোযোগ যতটা না, তার থেকে সাতগুণ বেশি রুবেলের সাথে খুনসুটি আর Mobile Facebooking এর প্রতি। সে শিশুপ্রিয় Cartoon চরিত্রগুলো আঁকতে খুব পছন্দ করে।কম্পিউটারে সারাদিন বসে থাকাটা


পড়ায় ফাঁকি দিয়ে প্রিয় কার্টুন চরিত্রের ছবি আঁকায় খুব মনোযোগী আমার ছেলে।
এক সময় তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। ওর মা আর আমি সকাল থেকে সন্ধ্যা Official কাজে ব্যস্ত থাকার কারনে ওর এসব অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল।
গত ১০/০২/১৫ তে চাকরি ছেড়ে দেয়ায় বাসাতেই বেশি থাকা হয়। যতক্ষণ ও বাসায় থাকে আমি ওকে পর্যবেক্ষণ করি। খুব Fast ছেলে-যেমন লেখাপড়ায়, তেমন ফাঁকিবাজিতে। চেয়ার-টেবিলের সাথে তার Relation টা কে আপেল-চাকুর সাথে সম্পর্কটার তুলনা করা চলে। সকালে সে পড়তে বসেছে। আধ ঘণ্টার মধ্যে দুইবার half করেছে। আমার সাথে গল্প করার চেষ্টা করেছে তিন বার। পাঠ্য বিষয়গুলোর কোনটি কোন কাজে লাগবে -এটা তার জিজ্ঞাসা। বিষয়টা এমন নয় যে সে কোনবিষয় কম বোঝে। ছাত্র হিসেবে সে অনন্য। যে কোনো বিষয় সে দ্রুত আয়ত্ত করতে পারে। চমৎকার Deliver করে। নিজ ইচছায় যখন সে লেখে তখন তা চমৎকার-আর যখন অন্যের আদেশে লেখে তখন তা কদাকার।
আমি ভাবতে বসি তাকে নিয়ে। সৃজনশীলতার এই যুগে প্রথম থেকেই ভালো করে না শিখলে ওর কাঠামো দুর্বল থাকবে। শ্রেণি উপযুক্ত পর্যাপ্ত বিষয়ভিত্তিক জ্ঞান না থাকলে তার মধ্যে সৃজনশীলতা আসবে কোথা থেকে-? অনেকগুলো Subject ওকে পড়তে হয়। প্রতিটি বিষয়ের উপরে-ই সমান মনোযোগ না দিলে ভবিষ্যত জীবনে ওর পিছিয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। ও মেধাবী কিন্ত্ত লেখাপড়ার প্রতি উদাসীন। মনোযোগ দিয়ে সে দশ মিনিটের বেশি পড়তে পারে না। বিভিন্ন বিষয়ে মাথা খাটাতে সে রাজী নয়। তার প্রিয় কিছু বিষয় আছে, যা নিয়ে সে নিজেকে নাওয়া-খাওয়া ভুলিয়ে ব্যস্ত রাখতে পারে।
স্বেচ্ছায় সে যে কাজগুলো পছন্দ করে তা হল ছবি আঁকা ও কম্পিউটারে কাজ করা, যা ও নিজের ধৈর্য্য ও চেষ্টার ফলেই শিখেছে। আমাকে অনেক কাজে ও সাহায্য করে। আমিও ওকে উৎসাহ দেই। অপছন্দনীয় বিষয়গুলো নিয়ে পড়ে না থেকে নিজের প্রিয় বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকাটাকে ই আমি শ্রেয় মনে করি। কিন্ত্ত ওর মা আবার এসবের ঘোরবিরোধী। JSC তে ভাল Result না করলে Science নিয়ে পড়া যাবে না। আবার Science না পড়লে Medical, Engineering কলেজে Chance পাওয়া যাবে না। ভবিষ্যত অন্ধকার। আমি তো এটাও মানি। ছেলেকে যখন পড়তে বলি তখন ওর মুখটা দেখে বড় মায়া হয়। যদি নিশ্চিত হয়ে ওকে সান্ত্বনা দিতে পারতাম “বেছে নাও, তোমার পছন্দের বিষয়”'

https://www.facebook.com/annaficoachingcentre


সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×