somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানে গরুর চাপ বিক্রয় করা হয়, হাতির নয় B-) B-)

১৮ ই জুন, ২০১২ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদাসমুখে আকাশ পানে চাহিয়া ছিলাম। বন্ধু জগলুল আসিয়া কহিলো “চল দোস্ত কিছু টাকা মারিয়াছি গরুর চাপ খাইয়া আসি”। পরীক্ষার চাপ,সংসারের চাপ, নিম্মচাপ, উর্ধ চাপ, প্রাকৃতিক চাপসহ নানাবিধ চাপের নাম শুনিয়াছি কিন্তু গরুর চাপের নাম কখনও শুনিনি। চাপ মানেইতো প্রেসার। কল্পনা করিতে চেষ্টা করিলাম গরুর চাপের ধরন। কল্পনায় যাহা পাইলাম তাহা মোটেও সুখকর নহে। কি এমন অপরাধ করিয়াছি যে আমাকে গরুর চাপ খাইতে হইবে? আমিতো নেতা-নেত্রী নই। ছোট বেলায় একবার বাবার পকেট থেকে ২০ টাকা মারিয়াছিলাম।সেবার শাস্তি স্বরুপ চাপ খাইয়াছিলাম। বাবা দু আঙ্গুলের মাঝখানে কলম দিয়া চাপ দিয়াছিলেন। কিন্তু সে অপরাধের জন্য এত বছর পর আসিয়া গরুর চাপ খাইতে হবে? কি নাজায়েজি কাজকর্ম। তাহা ছাড়া গরুর চাপ খাওয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী।আমি জগলুলকে বলিলাম “আমি কারিনার চাপ, ক্যাটরিনার চাপ,এমনকি সানির চাপ খাইতে রাজি আছি কিন্তু গরুর চাপ? তওবা তওবা ! ইহা আমার পক্ষে সম্ভব নহে।তাহা ছাড়া ইহাদের চাপ স্বপ্নে মাঝে মধ্যেই ভক্ষন করি। বন্ধু অবাক হইয়া বলিলো “আরে দোকানেতো এসবের চাপ বিক্রি করে না”

কি কথা কি কথা। এ প্রকার চাপের জন্য আবার দোকানও রহিয়াছে। দেশ জাতি সমাজ কোথায় যাইতেছে। বুঝিলাম জাতি আজ মূল্যবোধের ক্রান্তিলগ্নে। যে জাতি গরুর মত পশুর চাপ দিবার জন্য দোকান দিয়াছে। সে জাতি কোথায় যাইতেছে বুঝিতে অসুবিধা হয় না।বন্ধুকে বলিলাম “:সর‌্যি দোস্ত আমার পক্ষে গরুর চাপ খাওয়া সম্ভব নহে। এত বড় চাপ নিবার ক্ষমতা আমার নাই। তুই বরং মদনের সহিত যোগাযোগ কর সে বিরাট দেহ সে সবধরনে চাপ নিতে পারিবে।
বন্ধু নাখোশ হইয়া বলিলো নাহ আমি তোকেই চাপ খাওয়াইবো।গরুর চাপ না খাস ছাগলের চাপ খাবি। এবার আমি অবাক হইয়া চোখ কপালে তুলিলাম “কসকি মমিন ছাগলেও চাপ দেয়? ছাগল একটা ছাগল প্রাণী। বিশেষ অঙ্গের উপস্থিতির উপর নির্ভর করিয়া তাহারা কখনও খাসী, কখনও বা পাঁঠা। আমি খাইবো ছাগলের চাপ?। তাহার পরও ভাবিতে লাগিলাম ছাগলের চাপ কি রকম হয়।চোখ বন্ধ করিতে দেখিলাম একখানা কালো ছাগল দড়ি ছিড়িয়া ম্যাঁ ম্যাঁ করিতে করিতে আমার শরীরের বিশেষ দিকে তাকাইয়া জিহব্বা বাহির করিয়া আমার দিকে ছুটিয়া আসিতেছে। আমি আর ভাবিতে পারিলাম না। চোখ খুলিয়া দেখিলাম জগলুল আমার দিকে তাকাইয়া আছে ছাগলটির মত। এই বুঝি চাপ দিবে।নিজেকে নিরাপদ দূরত্বে সরাইয়া নিয়া বলিলাম “নাহ আমি ছাগলের চাপ খাইয়া ছাগলের হাতে নিজ ইজ্জত বিসর্জন দিতে পারিবো না। সমাজে আমার কিঞ্চিত মান ইজ্জত রহিয়াছে। ছাগলের হাতে তাহা তুলিয়া দিতে পারিবো না?
জগলুর নাছোড়বান্দা। সে কহিলো “তাহা হইলে চল মুরগীর চাপ খাই” । যাক চাপের সাইজ না মানে পশুর সাইজ ধীরে ধীরে ছোট হইতেছে। ইহা সুখকর। ছোট না হইয়া যদি বড় হইয়া হাতি ঘোড়াতে ঠেকিত তবে মরণ।হাতির কথায় মাথায় আসিবার সঙ্গে সঙ্গে হাতির সামনের বিরাট পা খানা চোখের সামনে ভাসিয়া উঠিলো। পাঠকরা বিশ্বাস করেন কেবল হাতির পা খানাই চোখের উপর ভাসিয়াছে অন্যকিছু না। “মুরগী ছোটখাট মানুষ সর‌্যি ছোটখাট প্রাণী সে আবার কি চাপ দিবে” ব্যাপক সাহস সঞ্চয় করিয়া বন্ধুকে কহিলাম চল জগলুল। মুস্তাকিম নামের বিখ্যাত চাপের দোকানে উদ্দেশ্যে রিকশাযোগে রওনা হইলাম। রিকশায় বন্ধু আমাকে একখানা গান শুনাইলো। গায়ক গাহিতেছে “মুস্তাকিমের চাপ আবার জিগায়”। বুঝিলাম না মুস্তাকিমের চাপ ইহা আবার কি? ইহা কি হাতির মত বড়? গায়ক কি চাপ খাইয়া গান গাহিয়াছেন? কিঞ্চিত ভয় পাইয়াছি।ভয়কে জয় করিয়া চাপ বিক্রয় কেন্দ্রে নামিলাম। ম্যানু লিষ্ট দেখিয়া চোখ এবার মাথার উপরে দিয়া গেল। ইহা আমি কি দেখিলাম গরুর চাপ ৪৫ টাকা,মুরগীর চাপ ৭৫ এবং খাসীর চাপ ৪৫ টাকা। যে দেশে দোকানে দোকানে টাকায় চাপ বিক্রি করে সে দেশের মানুষ ইজ্জত থাকিবে কোথা?
যাহা হোক বন্ধুর পিড়াপীড়িতে গরুর চাপরই অর্ডার দেয়া হইলো।তারপর রুদ্ধশ্বাসে কিছুক্ষন কাটিয়া গেল।বয় ব্যাটা বাটিতে করিয়া গরুর চাপ আনিলো। ইয়াহু এই চাপ ওই চাপ নয়।আমি বাঁচিয়া গেছি, জীবন বাচিয়া গেছে,ইজ্জত বাচিয়া গেছে। গরুর কাছে ইজ্জত দান করিবার মত লজ্জার আর নাই।কবজি ডুবাইয়া গরুর চাপ খাইলাম। একটা শেষ করিয়া আরেকটার অর্ডার দিলাম। লুচি খাইলাম ইচ্ছামত। তাহার পর আরামে একখানা বিড়ি টানিয়া বাড়ীতে চলিয়া আসিলাম।
কাহিনী শুরু হইলো ঘন্টাখানেক পর। তীব্র নিম্নচাপ অনুভব করিলাম।টয়লেট সম্মুখে দৌড় দিয়া সে যাত্রায় রক্ষা পেলুম।

শেষ আপডেট : গরুর চাপ খাইয়া এখন আমি প্রকৃতির ডাকে টয়লেটে চাপ শিল্পের প্রসার করিতেছি। আমি সবার দোয়াপ্রার্থী।
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×