somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের কাছে আমি জীবনকে চেয়েছি…

১৫ ই জুন, ২০২০ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিবেকানন্দ: আমি অবসর খুঁজে পাচ্ছি না। জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে।
রামকৃষ্ণ: কাজ তোমাকে ব্যস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে।
বিবেকানন্দ: জীবন এখন কেন এতো জটিল?
রামকৃষ্ণ : জীবনের বিশ্লেষণ বন্ধ করো। এটা জীবনকে আরো জটিল করে তোলে।
বিবেকানন্দ : কেন আমরা অসুখী?
রামকৃষ্ণ : উদ্বেগ তোমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই তোমরা অসুখী।
বিবেকানন্দ : কেন ভালোমানুষ সবসময় কষ্ট পায়?
রামকৃষ্ণ : ঘর্ষণ ছাড়া হীরা মসৃ্ন করা যায় না। আগুনে না পুড়লে স্বর্ণ বিশুদ্ধ হয় না। ভালোমানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়, তিক্ত নয়।
বিবেকানন্দ : আপনি কি বলতে চাচ্ছেন যে এইরকম অভিজ্ঞতা উপকারী?
রামকৃষ্ণ : হ্যাঁ। সবসময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতোন। যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয়।
বিবেকানন্দ : অনেক সমস্যার কারণে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি…
রামকৃষ্ণ : যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না কোথায় যাচ্ছো। যদি ভেতরটা দেখো, তুমি বুঝতে পারবে তুমি কোথায় যাচ্ছো। চোখ আমাদের দৃষ্টি দেয়, আর হৃদয় দেয় অন্তর্দৃষ্টি।
বিবেকানন্দ : ব্যর্থদের চলার পথ কী বেশি কষ্টদায়ক?
রামকৃষ্ণ : সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত।
বিবেকানন্দ : কঠিন সময়ে, কীভাবে আপনি অনুপ্রাণিত থাকেন?
রামকৃষ্ণ : সর্বদা তুমি কতদূর যেতে পেরেছো তা দেখো, কতদূর যেতে পারোনি তা হিসাব করতে যেয়ো না। তোমাকে কারা ভালোবাসে সবসময় তা দেখো, কে ভালোবাসে না তা হিসাব করতে যে্যো না।
বিবেকানন্দ: মানুষের কোন দিকটা আপনার অবাক লাগে?
রামকৃষ্ণ : মানুষ যখন করে তারা অভিযোগ করে ‘এত কষ্ট কেন আমাকে দেওয়া হলো’। কিন্তু তারা যখন সফল হয় তখন তারা কখনো বলে না ‘এই সফলতা কেন আমাকে দেওয়া হলো’।
বিবেকানন্দ : কীভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি?
রামকৃষ্ণ : তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও। আস্থার সাথে বর্তমানটা যাপন করো। আর ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।
বিবেকানন্দ : একটি শেষ প্রশ্ন। কখনো কখনো আমি মনে করি, আমার প্রার্থনার উত্তর দেওয়া হয় না।
রামকৃষ্ণ : সব প্রার্থনার উত্তর দেওয়া হয়। বিশ্বাস রাখো, ভয় ত্যাগ করো। জীবন কোনো সমস্যা নয় যে, সমস্যার সমাধান করতে হবে। বিশ্বাস করো; যদি তুমি জানো কিভাবে বাঁচতে হয় তবে জীবন বিস্ময়কর সুন্দর। পৃথিবী কত সুন্দর এটা যে কেউও তোমাকে বোঝাতে পারবে। কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে, তুমি পৃথিবীতে কত সুন্দর।

জীবনের হতাশা নিয়ে স্বামী বিবেকানন্দ গেলেন রামকৃষ্ণ পরমহংসদেব’এর কাছে। তাঁদের কথোপকথন অনুসরণ করে উপরের অনুলিপি।

দু’লাইন গান দিয়ে শেষ করি…
কফিকাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন, চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন,
ভালো হয় যদি সঙ্গে আনো দিন যেকোনো রাতে… জানি দেখা হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

×