somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী গোল!!! কেডায় কইছে?

১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-আচ্ছা পৃথিবীর আকার কি রকম।
-কেন, গোল।
-কি করে বুঝলেন পৃথিবী গোল।
-সেই ছোট বেলা থেকে পড়ে এসেছি পৃথিবী গোল। আর আপনি জিঞ্জেস করছেন কি করে বুঝলেন।
-না মানে আমি জানতে চাচ্ছিলাম পৃথিবী যে এর গোল স্বপখ্খে আপনার কোন যুক্তি - প্রমাণ আছে?
-আমি প্রমাণ কোথায় পাবো,আমি কি বিজ্ঞানী নাকি? প্রমাণ আছে বিজ্ঞানীদের কাছে। আপনার কি মনে হয়, পৃথিবী চাইর কোণা।
-না; আমিও মনে করি পৃথিবী গোলাকার।
-তো আপনার কাছে কি প্রমাণ আছে?

-চন্দ্রগ্রহণ নিশ্চয় দেখেছেন। কি জন্য হয় জানেন?
-আপনি তো অনেক কিছু জানেন, আপনিই বলেন।
-পৃথিবী যখন ঘুরতে ঘুরতে চাঁদ ও সূর্যের মাঝখানে আসে তখন পথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে চন্দ্রগ্রহণ হয়। চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তা সবসময় গোলাকার হয়। পৃথিবী গোলাকার না হলে তা সম্ভব হতো না। এমনকি পৃথিবী যদি একটি গোল থালার মতো হতো তাহলেও না। আপনি একটি টর্চ ও বিভিন্ন রকম বস্তু নিয়ে পরিখ্খাটি করতে পারেন।



-ও আচ্ছা। এ কারণে আপনি বুঝলেন পৃথিবী গোল।
-না, আমি বুঝি নাই। আ্যারিষ্ট্যটল সর্বপ্রথম বুঝেছিলেন। আরো কারণ আছে। একটি দিগন্ত বিস্তৃত মাঠের সামনে দাড়ান, কি দেখা যাচ্ছে? দূরে আকাশ মাটি একসাথে মিশে গেছে। কিন্তু পৃথিবী যদি থালার মত চ্যাপ্টা হতো তাহলে দূরের পাহাড়-পর্বত গুলো দৃষ্টির প্রতিবন্ধক হতো।
-আর কোন কারণ আছে প্রফেসার সাহেব?
-জ্বী, আরো কারণ আছে। তয় আপনি মনে হয় আমারে অপমান করলেন?
-আরে না। আপনার কথা ভালো লাগছে তো তাই সন্মান কইরা প্রফেসার কইলাম। কন, আর কি কারণ আছে।

-দূর সমুদ্র হতে জাহাজ কিনারের দিকে আসতে দেখেছেন?
-দেখছি, টি.ভিতে।
-জাহাজ যখন বহুদূর হতে বন্দরের দিকে আসতে থাকে কি দেখেন প্রথমে?
-কি আর দেখবো, জাহাজের উপরের উচা উচা টাওয়ার গুলা দেখা যায়।
-পৃথিবী যদি সমতল হতো তবে পুরো জাহাজটাই তো একসাথে দেখা যাওয়ার কথা, তাই না? তার বদলে আমরা প্রথমে জাহাজের মাস্তুল দেখি। এরপর জাহাজটি যত কাছে আসে আস্তে আস্তে জাহাজের পুরো অংশ দেখা যায়।



-ও আচ্ছা। আপনেতো দেখি ম্যালা কিছু জানেন। আমিও জানতাম কিন্তু ঠিক গুছাই বলতে পারি নাই। তয় প্রথমে যে কথা কইছিলাম পৃথিবী গোল সেটাতো ঠিক আছে।
-না, সেটাও ঠিক নাই।
-ঐতো কমলালেবুর মতো গোল কইবেন তো। একইতো কথা।
-জ্বেনা। পৃথিবী কমলালেবুর মতো ও না , নাশপতির মতো ও না। পৃথিবী হলো পৃথিবীর মতো। অন্য কোন কিছুর সাথে এর মেলেনা। তাই বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন --------- । এই গৃীক শব্দের মানে হল ”পৃথিবীর মতো”।
- অইছে যান। আর জ্ঞান লাগেবা না। বহুত কই ফালাইছেন।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×