somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিআরসি - সর্ষেতে ভুত!

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনিক সমকাল পত্রিকার একটা নিউজ পড়তে পড়তে বিটিআরসি'র ওয়েবসাইট ভিজিট করেছিলাম আজ। হোম পেইজে প্রথমেই একটি নোটিশ নজর কাড়লো 'আর্জেন্ট নোটিস অন ইল্লিগাল ভিওআইপি'।

যেখানে লেখা আছে বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে যদি বাংলাদেশের কারো মোবাইলে কলারের নাম্বার হিসেবে বাংলাদেশের কোনো মোবাইল অথবা ল্যান্ড ফোনের নাম্বার আসে তাহলে সেটি অবৈধ ভিওআইপি গেইটওয়ের মাধ্যমে আসছে এবং সে নাম্বারটি যেন বিটিআরসিকে ই-মেইল, এসএমএস অথবা ফোনে জানানো হয়। তথ্য যিনি দেবেন, তাঁর নাম-পরিচয় গোপন রাখা হবে।

হোম পেইজে স্ক্রল করা নোটিসটি পড়তেই আমার প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় লাগলো _ এবং সেখান থেকেই আমার কৌতুহলের সুচনা। প্রথমত স্ক্রল এর গতি একেবারে কম, দ্বিতীয়ত এরকম গুরুত্বপূর্ণ একটি নোটিস এভাবে অদক্ষতাপূর্ণ স্ক্রলের মাধ্যমেই বা কেন দেয়া হলো তা বুঝতে পারিনি। (বর্তমানে ওয়েব টেকনোলজিতে আমার জানামতে 'মারকুয়ি' নামক ট্যাগটি আর ব্যবহৃত হয় না, এটি একেবারেই ব্যাকডেটেড)

নোটিসে দেয়া ই-মেইল এড্রেসটিতে (ভিওআইপি(এট)বিটিআরসি.গভ.বিডি) একটি মেইল পাঠিয়েছিলাম। লিখেছিলাম, এ নোটিসটি শুধু বিটিআরসির ওয়েবসাইটে সীমাবদ্ধ না রেখে দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও রেডিওতে প্রচারের জন্যে। আরো লিখেছিলাম- বিশেষ করে যেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এটি বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হয়।

বিদেশ থেকে বাংলাদেশে যেসব কল আসে তার বেশিরভাগ গ্রামের মানুষের কাছেই আসে। সুতরাং অবৈধ ভিওআইপির ব্যাপারে তথ্য দিলে তাঁরাই সবচেয়ে বেশি দিতে পারবেন। আর আমাদের গ্রামীণ জনগণের সিংহভাগ এখনো প্রাইভেট টেলিভিশন চ্যানেল দেখেন না, সংবাদপত্রও পড়েন না, ওয়েবসাইট পড়ার তো প্রশ্নই আসেনা। তাদের কাছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারই বিনোদন ও তথ্যের একমাত্র উপায়।

ই-মেইলটি পাঠিয়ে মনে মনে ভাবছিলাম আমার লেখা পড়ে বিটিআরসির লোকজন নিশ্চয় হাসাহাসি করবেন। এ ধরণের পরামর্শ বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে হাসির খোরাক হিসেবেই কাজ করে।

তবে বিটিআরসির লোকজনকে হাসানোর জন্যে আমার মেইল সে পর্যন্ত পৌঁছেনি, কয়েক মিনিট পর সেটি ফেরত এসেছে। কারণ হিসেবে লেখা আছে 'অযাচিত মেইল বাছাইকরন প্রযুক্তি'র কল্যাণে সেটি গ্রহণ করা হয়নি। কিছুটা বোকা বনে গেলাম, কিছুটা হতাশ, কিছুটা কৌতুক অনুভব করলাম।

যে ই-মেইলে এত গুরুত্বপূর্ণ বিষয়ে অভিযোগ পাঠাতে বলা হয়েছে, সেখানেই ই-মেইল পাঠানো যাচ্ছেনা। ভিওআইপির বিরুদ্ধে অভিযোগ তো পরের কথা, বিটিআরসির এ স্ববিরোধিতার ব্যাপারে কার কাছে অভিযোগ করতে পারি। কেউ বলতে পারেন?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×