somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিস ইউনিভার্সিটি বাংলাদেশ: একটি অস্বস্তিকর সংবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১১ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটি সত্যিই অস্বস্তির জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের জন্যে কিংবদন্তী মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান এক প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার নাম 'মিস ইউনিভার্সিটি বাংলাদেশ'। বার্তা সংস্থা বিডিনিউজ২৪.কম বলেছে একুশে টিভি নভেম্বর মাস থেকে এই রিয়েলিটি শোটি'র সমপ্রচার শুরু করবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে আরো রয়েছে রেডিও টুডে।

'স্বপ্ন দেখা শুরু হলো, জীবনেরই কথা বলো'। এটি প্রতিযোগিতার টাইটেল সংগীত। তো, স্বপ্নটা কী? ১২ বছরের শিক্ষাজীবন অতিক্রম করে যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাকে কি নতুন করে স্বপ্ন দেখাতে হবে? বিজ্ঞানী, গণিতবিদ, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী হবার স্বপ্ন নিয়ে যে মেয়েরা এগিয়ে চলেছে, তাদের স্বপ্নকে নতুন নিশানার দিকে ঘুরিয়ে দিতেই কি ব্যবস্থা রাখা হয়েছে ঢাকায় ৩ কাঠার প্লট, নতুন গাড়ি, নগদ ৫ লাখ টাকাসহ নানারকম পুরষ্কারের? রাতারাতি স্টার হবার মায়াবী হাতছানি তো আছেই!

শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানসহ বহুবিধ অভাবে জর্জরিত ষোলো কোটি মানুষের এ দেশে কতগুলো 'মিস' দরকার আমাদের? এসব 'মিস'রা টেলিভিশন সিনেমায় কিছু আদিখ্যেতা দেখানো ছাড়া আমাদেরকে বিশেষ কিছু কি দিতে পেরেছে? পেরেছে কি মানুষের কল্যাণে কোনো পদক্ষেপ নিতে? পেরেছে কি তাদের তারকা ইমেজ ব্যবহার করে দেশের তারুণ্যকে নতুন কোনো পথের দিশা দিতে? যদি না পেরে থাকে, তাহলে এ ধরনের 'মিস' আমাদের আদৌ দরকার আছে কি?

হয়তো কেউ কেউ বলবেন, যাদের ইচ্ছে তারা যাবে, যাদের ইচ্ছে নেই তারা যাবেনা। এখানেও কথা থাকে। আপনার ইচ্ছেকে যদি কেউ প্রভাবিত করে বিপথে পরিচালিত করে, সেটিও অপরাধ। আমাদের দেশের কর্পোরেট বেনিয়ারা এ অপরাধই করে চলেছে একের পর এক। আমরা চুপ করে আছি।

কেউ হয়তো এমনও বলবেন, এসব প্রতিযোগিতায় শুধু রূপ নয়; মেধা, যোগ্যতা, ব্যক্তিত্ব সবকিছুই বিচার করা হয়। মানলাম। সবকিছু বিচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত ব্যবহৃত হয় কোনটা? গিয়েথুয়ে ওই রূপটাই তো! এ ধরণের প্রতিযোগিতা থেকে উঠে এসে কেউ কি বড় কোনো সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছে? কেউ কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে? কেউ কি কোনো সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে? দেয়নি। এসব প্রতিযোগিতা থেকে উঠে এসে দিনে দিনে তাদের পোশাকের আকৃতি ছোট থেকে ক্ষুদ্র হয়েছে। কেউ কেউ প্রভা, নোভা, চৈতী হয়ে গেছে।

আমাদের দেশটার আজ সত্যিই বড় দুর্দিন চলছে। এখানে এখনো একজনের আয়ে পাঁচ, সাত, দশজনের ভরনপোষণ চলে। এখানে মেয়েরা এখনো সমাজের, পরিবারের বোঝা। আমাদের অনেকগুলো বিজ্ঞানী দরকার, অনেক চিকিৎসক দরকার, অনেক শিক্ষক দরকার, অনেক গণিতবিদ দরকার। আমাদের মেয়েরা পুলিশে যাক, সেনাবাহিনীতে যাক, পাইলট হোক। ঘুচে যাক মেয়েদের যত গ্লানি। মেয়েরা পরিচিত হোক মাতৃত্বে, ব্যক্তিত্বে, মেধায়, কর্মদক্ষতায়।
_____________________________________________
আসুন আমরা সবাই এ ধরণের প্রতিযোগিতার প্রতিবাদ করি। আমাদের মেয়েদেরকে এসব কর্পোরেট ফাঁদে পা দিতে নিরুৎসাহিত করি। ফেসবুকে এ সংক্রান্ত একটি পেজ খোলা হয়েছে। কেউ চাইলে ঘুরে আসতে পারেন.
৩১টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×