মেয়ে তোমার হাসির ভেতর ফাগুন আছে
হেসে হেসেই ঘায়েল করো, কেন করো
বলোতো?
মুঠোর ভেতর বসন্ত রাত লুকিয়ে থাকে
আমার একটা রাতের অভাব, মুঠো তোমার
খোলোতো!
মুখে তোমার সি্নগ্ধ বিকেল আটকে গেছে
বিকেলটা যাক সন্ধ্যে নামুক, মুখটা তোমার
তোলোতো!
এইখানে এই ভিড়ের মাঝে ভ্যাপসা লাগে
যে যা-ই বলুক হাতটা ধরো, দূরে কোথাও
চলোতো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


