somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফারুক বা সাধারন ছাত্ররা কেন রাজনীতীতে জড়িয়ে পড়ে? মূল্য শোধ করতে হয় প্রাণের বিনিময়ে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফারুকের মতো সাধারন পরিবারের অসাধারন মেধাবীরা কেন রাজনীতীতে জড়ায়? বিনিময়ে লাশ হয়ে ঘরে ফিরে, মুহুর্তেই বাবা-মায়ের ছন্ন ছাড়া পরিবারের শেষ আশাটুকু দপ করে নিভে যায়।


গত কয়েকদিনের ঘটনা প্রবাহে এই ব্যাপারটি আমাকে প্রায় আচ্ছন্ন করে রেখেছে, নিজের মধ্যে শান্তি খুজে পাচ্ছিনা। সাময়িক প্রতিক্রিয়া হিসেবে আমরা অনেকেই শিবির, ছাত্রলীগ ইত্যাদি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন পোষ্ট দিচ্ছি, সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করছি, স্বরাষ্টমন্ত্রী চিরুনী অভিযানের নির্দেশ দিচ্ছেন, গ্রেফতার চলছে, হয়তো বিচার ও হবে ( এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ) । এসব তোড় জোড় কত দিন? মিডিয়ার পাতা থেকে ফারুক সরে যাবে , সরে যাবে আমাদের মন থেকেও । হয়তো নতুন কোন খবরে আবারো মিডিয়া, ব্লগ সরগরম হয়ে উঠবে।

কিন্তু ফারুকের মা-বাবা, ভাই বোনরা কি ফারুককে ভুলতে পারবে? ফারুককে ঘিরে তাদের এই স্বপ্নের করুন সমাপ্তি কি তাদের মৃত্যু পর্যন্ত তাড়িয়ে বেড়াবেনা?

বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৯০ ভাগ বা তার ও বেশী ছাত্র/ছাত্রীর পারিবারিক অবস্থা কিন্তু ফারুকদের মতোই। নুন আনতে পানতে পুরায়। কিন্তু ফারুকরা তাদের পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে ভার্সিটিতে চান্স পায়, বড় হওয়ার স্বপ্ন দেখে। যে ছেলেটির পরিবারের কেউ রাজনীতী নামের বস্তুটিকে কোন দিন ছুয়েও দেখেনি, সেই হয়ে যায় কোন রাজনৈতিক দলের কর্মী বা ক্যাডার। কিসের নেশায়? কেন?

আজ টিভিতে দেখলাম অনেক শিবিরের কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে, কয়েকজন আবার মুখ ঢেকে নিজেকে আড়াল করতে চাচ্ছে । কেন? ওরাও মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়েই ঢাবি'তে ভর্তি হয়েছিলো, খোজ নিলে দেখা যাবে ওদের পারিবারিক অবস্থাও ফারুকের মতো বা কাছাকাছি। কিন্তু আজ ওদের পরিচয় শিবির ক্যাডার, কখনো বা লীগ বা দলের ক্যাডার।

অনেকেই বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যত নেতৃত্ব, সুতরাং ছাত্রজীবনে রাজনীতী চর্চা জরুরী। কিন্তু এ কিসের রাজনীতী? হয় প্রতিপক্ষের হাতে মর ( যেমন ফারুক ) অথবা সহপাঠিকে ( যেমন আবুবকর) মার। কেন? কিসের আশায় ছাত্র রাজনীতীতে জড়ানো? কখনো জামাত বা কখনো লীগ বা দলের রাজনৈতিক লোভের শিকার হওয়া বা শিকার করা।

জানিনা সমাধান কি? তবে আবু বকর, ফারুক, মহিউদ্দিনের পরিনতি আমাদেরকে কিসের ইংগিত দিচ্ছে? আমাদের গন্তব্য কোথায়?

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ রাত ১১:৪০
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×