প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। ব্লগ পোস্টে ছবি সংযুক্তির বিষয়টিকে আরো সহজ ও ‘ইউজার-ফ্রেন্ডলি’ করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে সামহোয়্যারইন ব্লগের বেটা ভার্সনে ‘ড্র্যাগ ড্রপ’ সুবিধাটি সংযোজন করা হয়েছে এবং ছবি সংযোজনের ক্ষেত্রে ‘ফ্ল্যাশের’ ব্যবহার বন্ধ করা হয়েছে। ফলে নতুন কোন ফিচার ব্যবহার করার জন্য ফ্ল্যাশ ইন্সটল করার প্রয়োজন নেই। আশা করি, এই নতুন সুবিধাটি সংযোজনের মাধ্যমে ব্লগে ছবি সংযুক্তিকরণের সকল সমস্যা দূর হবে।

তবে প্রাথমিক ভাবে এই সুবিধাটি শুধু মাত্র বেটা ভার্সনের মন্তব্যের ঘরে ছবি সংযোজনের ক্ষেত্রেই পাওয়া যাবে। আপনারা যারা সামহোয়্যারইন ব্লগ বেটা ভার্সন ব্যবহার করছেন, তারা এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন। যেহেতু এই সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে তাই এই বিষয়টিকে আমরা বিভিন্ন ব্রাউজারে পরীক্ষা করার পাশাপাশি অন্য কোন সমস্যা আছে কিনা তা খুঁজে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে চাইলে আপনারাও অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ও যে কোন সমস্যার ব্যাপারে বিস্তারিত তথ্য। আমাদেরকে মেইল করার ঠিকানা হলোঃ [email protected]
আপনাদের মতামত পেলে আশা করি খুব দ্রুত আমরা মুল পোস্টেও ছবি সংযোজনের এই নতুন সুবিধাটি সংযোজন করতে পারব।
সবাইকে অনেক ধন্যবাদ।
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




