ঐতিহাসিক জয়! অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাদের হাত ধরে ক্রিকেট খেলার প্রচলন, যাদেরকে বলা হয় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে অভিজাত ক্রিকেট দল, সেই ইংল্যান্ড দলকে আজ পরাজিত করল বাংলাদেশের ক্রিকেট দল। এটা নিঃসন্দেহে আনন্দের, গর্বের এবং ঐতিহাসিক। ওয়ানডে ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে বিভিন্ন সময়ে বাংলাদেশের জয়কে অনেকেই বলেছেন, দূর্ঘটনা বা ফ্লুক। কিন্তু গত কয়েক বছরের ধারাবাহিক নৈপূন্য সমালোচকদের সেই মুখ বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন পরে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ কিছুটা খর্ব শক্তি নিয়েও যে নৈপূন্য প্রদর্শন করেছে তাতে এটা নিশ্চিত যে আমাদের ক্রিকেট বিশ্বের অন্য বড় দলগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে ছোট করে দেখার সুযোগ এখন আর নেই।
এই দেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। জয় পরাজয় সকল ক্ষেত্রেই আমাদের দর্শকরা আমাদের ক্রিকেট দলের পাশেই ছিলো। তাদের ক্রমাগত উৎসাহ, অনুপ্রেরণা এবং ভালোবাসার ফল এখন আমরা দেখতে শুরু করেছি। তাই দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নেমে এই জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক।
বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।





সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" ভুলে যেও "
একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।
ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন
অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১
স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে...
...বাকিটুকু পড়ুনতাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার

একটু আলোর রেখা
টরোন্টো...
...বাকিটুকু পড়ুন