somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে সোনার ছেলেদের কাণ্ড দেখুন এইখানেও ইভটিজিং

০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের ছয় সাংবাদিক আহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা এ ঘটনার জন্য ছাত্রলীগকর্মীদের দায়ী করেছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।

আহতরা হলেন- রেডিও এবিসির শাকিল হাসান, চ্যানেল আই'র শেফাউল ইসলাম, যমুনা টেলিভিশনের সাব্বির আহমেদ, নিউএজ'র তাওহিদ আহমেদ, সাপ্তাহিক ২০০০ এর মনির মমতাজ এবং বার্তা টোয়েন্টিফোর'র হাবিব।

এর মধ্যে শাকিলকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী বলেন, রোকেয়া হল থেকে টিএসসির দিকে আসার সময় জসীম উদ্দিন হলের ছাত্রলীগকর্মী লোক প্রশাসন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিদুল ইসলাম মাহী, দর্শন দ্বিতীয় বর্ষের রুবায়েত, বাংলা দ্বিতীয় বর্ষের সোহেল ও রুমি তাকে উত্ত্যক্ত করে।

ওই ছাত্রী এর প্রতিবাদ জানালে তারা অশ্রাব্য ভাষায় গালাগাল দেয়।

খবর পেয়ে তার কয়েকজন সাংবাদিক বন্ধু টিএসসির ডাসের কাছে এলে উত্ত্যক্তকারীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

এ সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাসিম আল মোমিন রূপক, সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক জয়দেব নন্দীসহ আরো কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এরপর উত্ত্যক্তকারী মাহীর নেতৃত্বে জসীম উদ্দিন হলের ২০/২৫ জন ছাত্রলীগকর্মী কেন্দ্রীয় নেতা ও বিশ্ববিদ্যালয় নেতাদের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, "হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। ছাত্রলীগের হলে আমাদের সামনে এমন করত না।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

View this link
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×