somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোখা ও পরবর্তী বাংলাদেশ

১৩ ই মে, ২০২৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্টের পুরোটাই আমার ব্যক্তিগত উপলব্ধি ও কিছু রিডিংস থেকে লেখা। আবহাওয়াবিদ ও অভিজ্ঞরা অবশ্যই আমার চাইতে ভালো বলতে পারবেন।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় ছিলো দ্য গ্রেট ভোলা সাইক্লোন। স্কট কার্নি ও জেসন মিকলিয়ান এর বই "দ্য ভর্টেক্স : দি ট্রু স্টোরি অফ হিস্ট্রি'স ডেডলিয়েস্ট স্ট্রম এন্ড লিবারেশন অফ বাংলাদেশ" এ দুইজন খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছে কিভাবে একটা ঝড় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্পার্ক হিসেবে কাজ করেছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতি এই কোস্টলাইনে কয়েক ঘন্টায় কিভাবে ৫ লাখ মানুষ মারা যায়। শুধু তজুমদ্দিন উপজেলারই ৪৬% মানুষই মারা যায় এই ঝড়ে৷ এই ঝড়ের পরবর্তী কনসিকোয়েন্স হিসেবে বাংলাদেশ স্বাধীনতা পায় ১৯৭১ সালে। শুধু এই অংশটুকু নিয়েই দ্য ভর্টেক্স এর মতো গবেষণাভিত্তিক বই লিখা হয়েছে।

এই সাইক্লোনের পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ হয় ১৯৭৪ সালে। সরকারি হিসাব ২৭ হাজার মানুষ মারা গেছে বললেও বেসরকারি হিসেবে এর সংখ্যা ৪.৫ লাখ (উইকিপিডিয়া)। পাকিস্তান সরকার আত্মসমর্পণ করার পূর্বে যেভাবে এদেশকে ধ্বংস করে গেছে তার প্রভাব পরতে থাকে। দু বছর গড়াতেই রংপুর অঞ্চলের মন্দা শুরু হয়। এই মন্দা আস্তে আস্তে সারা দেশ এ ছড়িয়ে পরে। এপ্রিল থেকে জুলাই মাসের অতিবৃষ্টি ব্রহ্মপুত্রর বন্যা ফসল নষ্ট করে। চালের দাম আকাশচুম্বি হতে থাকে।

সাইক্লোন, মুক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষ।

এবার একটু মোখা নিয়ে আমার ব্যক্তিগত বিশ্লেশন। মহাবিপদসংকেত নিয়ে বাংলাদেশের কোস্টাল এরিয়াতে আঘাত হানবে মোখা। এখনো পর্যন্ত সুপার সাইক্লোন এর পূর্ববর্তী ধাপে এর অবস্থান (ভারতীয় আবহাওয়া সংস্থার রিপোর্ট)। যেকোন সময় সুপার সাইক্লোন এ রুপ নিতে পারে৷ এর ক্ষয়ক্ষতি ঠিক কতোটুক হবে তার একটা ধারনা দিতে পারে সম্প্রতি সময়ের সিডোর।

করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিদারুণ। তার মাঝে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশের ফরেন রিজার্ভ ক্রমশই কমছে। দেশের বৈদেশিক মুদ্রার বেশিরভাগটাই আসতো ইউরোপ থেকে। বিশেষ করে জার্মানী থেকে। গত বছরে এই যুদ্ধের নর্ড স্ট্রিম এল এন জি পাইপলাইন সাবোটেজ জার্মানির পাওয়ার কস্ট বাড়িয়ে দিয়েছে দ্বিগুন। ইতালিতেও পাওয়ার কস্ট বেড়েছে কয়েক গুন। এইসব খরচের কারনে ইউরোপের নাগরিকেরা কনজাম্পশন কমিয়ে দিয়েছে। দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিও বড় যেই বৈদেশিক মুদ্রা আয় করতো তা নেমে যাচ্ছে তলানীতে। এর মধ্যে কিছু গ্রুপ এই সুবিধা কাজে লাগিয়ে তৈরি করছে বড় ধরনের স্ক্যাম!

এর পর আছে হিট ওয়েভ। গত ২ মাস যাবৎ দেশের তাপমাত্রা বেড়েই চলছে। বৈশাখ মাসের শেষে বৃষ্টির মাত্রা জানান দিচ্ছে বছরে খুব একটা বৃষ্টিপাতের দেখা মিলবেনা। বৃষ্টিপাত হলেও গত বছরের মতো অতিবৃষ্টিরও দেখা দিতে পারে৷ ভারত থেকে নেমে আসা ঢল আবারো বন্যায় রুপ নিতেই পারে৷ এই হিটওয়েভ ভেঙ্গে না যাওয়ার আগ পর্যন্ত পরিবেশের অবস্থায় কোন নির্দিষ্টতা থাকবে বলে মনে হয়না। অতিতাপ, অনাবৃষ্টি বা অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হলে বৈদেশিক সাহায্য নেবার জন্যও বেশ ঝামেলা পোহাতে হবে৷ ইতোমধ্যেই আমাদের মাথাপিছু ঋণের পরিমান ৬৮ হাজার টাকা!

সব মিলিয়েই এই ঘূর্ণিঝড় মরার উপর খাঁড়ার ঘা হয়েই আসছে।
প্রাকৃতিক নির্বাচনের একটা ডাইলগ আছে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আমরা এখনো প্রস্তুত না। পরবর্তী পৃথিবীটা আমাদের জন্য না৷
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানের পেছনে আদা জল খেয়ে নেমেছে আমেরিকা

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৭


আজকাল মধ্যপ্রাচ্যের দিকে তাকালে মনে হয়, যেন একটা অদৃশ্য জাল ধীরে ধীরে টানটান হয়ে উঠছে ইরানের চারপাশে। প্রথমে মনে হয় এগুলো আলাদা আলাদা ঘটনা—কোনোটা স্যাংশন, কোনোটা কূটনৈতিক আলোচনা, কোনোটা... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

×