পাকনা
৩০ শে জুন, ২০০৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকনা আর কারে কয়!
গত ১৯ জুন প্রায় ১০ বছর পর গ্রামের বাড়িতে গিয়েছিলাম একটা জরুরি কাজে। আমার মফস্বলের বাসা থেকে রওনা হয়ে দুপুর ৩টার দিকে আমার গ্রামে পৌঁছি। জরুরি কাজ এবং গ্রামের সবার সাথে বার্তা-কথা সারতে সারতে বেজে যায় সন্ধ্যে ছয়টা। দাদী, চাচা-চাচীরা অনেক জোরাজুরি করলেও কাজ থাকায় আমি বাসার পথে রওনা হয়ে পড়ি। চাচা-চাচীরা গ্রামের শেষ মাথা পর্যন্ত আমাকে এগিয়ে দেয়। তখন সূর্য্য ডুবে গেছে, অন্ধকার হতে সবে শুরু করেছে। দুই পাশে মাথা সমান নাইল্যা ক্ষেত (পাট ক্ষেত) ঘেরা রাস্তা দিয়ে আমি হাঁটছি আপন মনে। অবশ্য একটু তাড়াও ছিল। প্রায় মাইল দেড়েক দূরের গুদারা ঘাটের শেষ নৌকাটি ধরার তাড়া। অনেক দিন পর এমন কাল সন্ধ্যায় গ্রামের শুনশান রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একটু নস্টালজিয়ায়ই পেয়ে বসেছিল আমাকে। হঠাৎ একটা ডাকে সংবিৎ ফিরে পাই, কিও কই যাও। দেখি আট থেকে দশ বছরের একটা ছেলে পিছন থেকে আমাকে ডাকছে। এইটুকু ছেলের ডাকের মেচিওরিটি দেখে আমি তো অবাক ।
বেশ মজা পেয়ে গেলাম। বললাম, আমি কই যাই না যাই তা দিয়া তর কী? ছেলেটি আমাকে জবাব দিলো, না মনে কর রাস্তা এক অইলে দুই ব্যাডা এক লগে আঁটতে আঁটতে গেলাম গা!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন