somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুন্ড্র নগরী দর্শন

১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন বাংলার বৌদ্ধ বিহার গুলো কেবল ধর্মীয় উপাসনালয় ছিল না বরং এগুলো ছিল একেকটা আবাসিক বিশ্ববিদ্যালয়। ভিক্ষুরা ছিলেন উপাসনালয়ের আবাসিক ছাত্র। ভাসু বিহার এরকমই একটা বিহার যেটি সম্ভবত খ্রিস্টীয় ৮ম শতকের দিকে অর্থাৎ পাল আমলে খ্যাতির চূড়ায় ছিল। এখানে দুটি বড় আকারের মঠ আছে যেগুলোর মাঝখান টা বিরাট হলঘরের মত। সম্ভবত এই ঘরগুলোতেই ক্লাস নেওয়া হতো। আর হলঘরের চারদিকে ছিল ছাত্রদের থাকার জন্য আবাসিক কক্ষ। দুটো বিহার মিলিয়ে মোট ৫৬ টি এরকম কক্ষ আছে। ১২/১৩ শ বছর আগে এইরকম শিক্ষা ব্যবস্থার কথা আমাদের অঞ্চলের লোকেরা ভাবতে পেরেছিলেন সেটা ভেবে আমি রীতিমতো শিহরিত। নিজের রুম থেকে বের হয়ে কয়েক কদম হেঁটে গেলেই ক্লাস রুম, কোন গাড়ি ঘোড়ায় চড়ার ঝামেলা নেই, লেট হওয়ার কোন চান্স নেই কোন টপিক বুঝতে অসুবিধা হলে হাতের কাছেই বিজ্ঞ পন্ডিতদের পাওয়া যায়, শিক্ষার জন্য এরচেয়ে ভালো পরিবেশ আর কি হতে পারে! আর এখান থেকে পাহাড়পুর বা সোমপুর মহাবিহারের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে নিশ্চয়ই যোগাযোগ ছিল। আমার কল্পনা করতে আরাম লাগতেছিল যে সোমপুর বিহার থেকে কোন বিখ্যাত শিক্ষক ঘোড়ার গাড়িতে চেপে ভাসুবিহারে এসে গেস্ট টিচার হিসেবে ক্লাস নিয়ে আবার বিকেলে সোমপুরে ফিরে যাচ্ছেন। কারণ সেসময় সোমপুর বিহার কেবলমাত্র মাইটি নালন্দার সাথেই তুলনীয় ছিল। এই জায়গা যখন জ্ঞান চর্চার তীর্থস্থান ছিল তখন শ্রীজ্ঞান অতীশ দীপংকরের এখানে আসার সম্ভাবনাও আমি কল্পনার চোখে দেখতে পাই। এই স্থান গুলো তে, এই কক্ষগুলোতে, এই টানা বারান্দায় কত জ্ঞানী গুণী মানুষ হেঁটে বেরিয়েছেন, কত আনন্দ বেদনা স্বপ্ন, কত ঘটনা দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে এই লালচে ইটগুলো এসব ভেবে আমি উদাস হয়ে যাই। সেইসাথে আফসোস ও লাগে এই ভেবে যে এইরকম একটা সভ্যতার উত্তরসূরী হয়েও আমাদের দেশের কোন বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায় না! আমাদের শিক্ষাব্যবস্থার এই অনগ্রসরতা এক বিরাট দীর্ঘশ্বাসের নাম।

ভ্রমণসঙ্গীঃ নাজমুল আলম নীল

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×