বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিনটি আজ মনে আছে। আমি তখন আমার পরিচিত বড় ভাইয়ের কাছে থাকতাম ঢাবির জিয়াউর রহমান হলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম দিন তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ভাইয়া বলে দিলেন প্রথমে শাহবাগ যাবা এরপর সদরঘাট লাইনের যেকোনো বাসে উঠে পড়বে।
সেই যে সদরঘাট লাইনের বাসে উঠা শুরু করলাম আজ পর্যন্ত উঠেই চলেছি। ৭ নাম্বার, বিহঙ্গ ,ভেক্টর ইত্যাদি বাসগুলোতে সপ্তাহে না চাইলেও উঠতে হয়। কারন আমার ঠিকানা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
অনেক আনন্দে কাটছে আমার পুরান ঢাকার দিনগুলি। হল সুবিধা না পেলেও আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত। কারন আমি জানি প্রথম দশ বছরে আমার বিশ্ববিদ্যালয় যা করেছে বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়ই তা করতে পেরেছে।
ভালো থেকো আমার প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




