somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২২। সে এক বিরাট ইতিহাস!(আংশিক গল্প, বাঁকিটা ফটো);)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট আপার বিয়ের মাত্র কয়েক দিন বাঁকি। আম্মুর কাছে বায়না ধরলাম, ক্যামেরা কিনবো, না কিনে দিলে বাসাতেই যাব না। মুক্তিপন স্বরুপ আমাদের অর্থমন্ত্রী(আম্মু) যে কয়টা টাকা দিল, উহাতে ডিএসএলআরের লেন্সও হয় না। কি আর করার, DSLR এর চিন্তা বাদ দিয়ে নরমাল ক্যামেরার দিকে মন দিলাম। কিন্তু এ কি! নেটে যেটা পছন্দ হয়, স্থানীয় বাজারে সেটা পাই না, দামের পার্থক্য তো আছেই। কাপড় কেনার জন্য যে কটা টাকা পেয়েছিলাম, সেটাও ক্যামেরা রাণীর পেছনে বিসর্জন দিতে হল। ২০মেগাপিক্সেল আর সিলভার কালরের প্রেমে পড়ে ক্যাননের পয়েন্ট অ্যান্ড শুট যখন কিনে নিয়ে আসলাম, আমার খুশি দ্যাখে কে?
মনে হল, পাইলাম! আমি ইহাকে পাইলাম!

কিন্তু ঘোর কাটতে দেরি হল না। আমার শখ পক্ষীর ছবি তোলা, 8X জুমে ওটা হয় না। ব্লার ছবি তুলবো, ৩.২অ্যাপারচারে উহা কি করে হবে? রাগে, দুঃখে, অভিমানে ক্যামেরাকে বাক্সবন্দী করে রাখলাম। গায়ে হলুদের দিন বড় আপা বললো, "কি রে, ক্যামেরা নাকি কিনেছিস? নিয়ে আয় দেখি, কেমন ছবি ওঠে"
এমনিতেই মন খারাপ ছবি তুলতে গিয়ে হল মেজাজ খারাপ। ফোকাসিং ঠিকমত হয় না। অটো মোডে দিলে, ফ্ল্যাশলাইটের জন্য সব জ্বলে যায়। নরমাল মোডে সব অন্ধকার দেখা যায়। হাত কাঁপাকাপির সমস্যা তো আছেই। আর হবেই বা না কেন! Aperture, ISO, Sutter speed, Focul length এসবের কিছু জানতাম নাকি?

তারপর অনেক সময় পেরিয়েছে। রোদের মধ্যে ঘুরাঘুরি, পাখির পেছনে দৌড়াদৌড়ি সব বাদ পড়েছে। ল্যাপটপের ফোল্ডারো হাজার হাজার ছবি জমে আছে, কিন্তু ছবি তোলার নেশাটা আর নেই।
এক সময় ইচ্ছে করতো ছবি ব্লগ দিব। ছবিগুলো এডিট করে পোস্ট করতে ইচ্ছে করে না। সময়ের সাথে সাথে শখগুলোও পরিবর্তন হয়। এটাই জীবন...
ড্রাফটে রাখা কিছু ছবিঃ

২. নিম ফুল।

৩। নিম ফল।

৪. পাথরকুচির কুঁড়ি।

৫. পাথরকুচি। (ফুল ফোটার আগের মুহূর্তে)

৬। গত বছর এক বাড়ীর ছাদে তুলেছিলাম।

৭। বট ফল



শেষেরটা ছাড়া বাঁকিগুলো ম্যাক্রো মোডে তোলা।
Aperture: 3.2-6.9
ISO: 100/auto
Sutter speed: auto
Focul length: 5-40mm



⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ পোস্টে মন্তব্য সুবিধা নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×