এক.
বিবাগী জলের ধারায় ভেজা দুই আঁখি
নীড়হীন বালুচরে কেঁদে যাবো না কি!
কাঁন্নায় পরাজিত কবিতার বালক
পাপিষ্ঠ মানুষ আমি সত্যের চালক।
দুই.
চারদিকে হতাশার স্বপি্নল ছায়া
অন্ধ পৃথিবীর বুকে পাইনি মায়া,
এখানে কোথাও নেই মানুষের বাস
ভেদাভেদ হিংসার হয় শুধু চাষ,
সবটুকু মায়া যেন কুকুরের বুকে
ভুল করে ভেসে এলাম অজানা দুখে।
তিন.
ভাঙ্গাগড়ার শব্দ খেলায় নীল দরিয়ার বুকে
কাঁচের মতো ভেঙ্গে গেলাম সেই দরিয়ার চোখে,
যে দরিয়ার ভালোবাসায় শব্দে মাতাল হয়
সেই দরিয়ার মানুষ সবাই নষ্ট কেউ নয়।
চার.
যতোটা পাপ হলে পাপী হয়
ততোটা পাপী হতে ভয় হয়।
পাঁচ.
চলে যাবো ভালোবেসে পতনের আগে,
অভিযোগ অভিমান নয় কোন রাগে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৭ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



