somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপা কি প্রবৃদ্ধি এবং সুষম প্রবৃদ্ধির পার্থক্য বুঝেন?

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কয়েকদিন আগে শেখ হাসিনা সরকার এবারের ক্ষমতার এক বছর পার করেছে। সেই উপলক্ষে উনার সরকারের পক্ষ থেকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এটা বলার অপেক্ষা রাখেনা, শেখ সাহেবের মেয়ে শেখ হাসিনা অতীতের যেকোনো সরকারের চেয়ে খুব ভালো অবস্থায় আছেন। উনি দেশের জন্য কাজ করার চেষ্টা করছেন। দেশে অনেক বড় বড় মেগা প্রজেক্ট উনি হাতে নিয়েছেন এবং অনেকগুলো প্রায় শেষ পর্যায়ে আছে। বেগম জিয়া যেসব মেগা প্রজেক্টের সমালোচনা করেছেন, উনি সেগুলো দ্রুত বাস্তবায়ন করছেন। এদিক দিয়ে বেগম জিয়াকে একটি ধন্যবাদ দেওয়া যেতে পারে।
যাইহোক আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রবৃদ্ধি এবার আট এর ঘরে যাবে, প্রবৃদ্ধি আট এর ঘরে যাওয়া অসম্ভব কিছু নয়। এক পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে দেশের মোট প্রবৃদ্ধির সাথে এক শতাংশ প্রবৃদ্ধি যোগ হবে।

এটা সত্য যে, দেশের অবকাঠামোগত উন্নয়ন প্রচুর হচ্ছে। আর এসব উন্নয়ন দেশের জিডিপিতে সরাসরি প্রভাব ফেলে। আমাদের মত উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সবার আগে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। তাই অবকাঠামোগত উন্নয়ন একটি অপরিহার্য বিষয় কিন্তু এর সাথে দেখতে হবে এসব অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে দেশে যেনো অসম অর্থনৈতিক উন্নয়ন না হয়। তবে আপনি খেয়াল করলে দেখতে পাবেন দেশের যে সকল মেগা প্রোজেক্টের কাজ হয়, হাজার কোটি টাকার প্রোজেক্ট পাস হয়, সেগুলোতে সাধারণ জনগণকে সরাসরি বিনিয়োগ করার কোন সুযোগ দেওয়া হয় না। যার ফলশ্রুতিতে এসব অবকাঠামোগত উন্নয়নের কারণে দেশে প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান সে অনুপাতে বৃদ্ধি পায় না। এসব কাজগুলিকে কিছু মুষ্টিমেয় লোক মনোপলি ব্যবসার মতো তৈরি করে ফেলেছে। আর এরাই দেশের সুপার ধনী মানুষ।

অর্থনীতি যারা বুঝেন তারা বলতে পারবেন প্রবৃদ্ধি এক জিনিস আর সুষম প্রবৃদ্ধি আরেক জিনিজ। দু'টোর সংজ্ঞা আলাদা। সুষম প্রবৃদ্ধি বলতে বুঝায়, অর্থনীতির সকল ক্ষেত্রে সমানুপাতিক হারে প্রবৃদ্ধি অর্জন করা। এখন শেখ সাহেবের মেয়ে যদি সুষম প্রবৃদ্ধি বলতে সেতু, কালভার্ট, রাস্তার উন্নয়ন বুঝে, তাহলে সেটা উনার ভাষায় সুষম প্রবৃদ্ধি, অর্থনীতির ভাষায় নয়। উনি এবং উনার মন্ত্রীরা প্রবৃদ্ধি প্ৰবৃদ্ধি না করে এবার সুষম প্রবৃদ্ধির দিকে নজর দেওয়া উচিত।

উনার শাসনামলে উনি কি পরিমান চাকুরীর সংস্থান করতে পেরেছেন, প্রতিমাসে উনি কি পরিমান বেকারকে কর্মসংস্থানের যোগান দিতে পারছেন, দেশে ছদ্দবেশী বেকারের সংখ্যা কত সেটাও উনার কথা থেকে জানা সম্ভব হচ্ছে না। দেশে পাঁচ কোটি গৃহিণী প্রতিদিন বিনা বেতনে/মজুরিতে কত কোটি শ্রমঘন্টা কাজ করে যাচ্ছে সে হিসেব উনার আছে? তাদের নিয়ে উনার কি চিন্তা-ভাবনা, কি পরিকল্পনা কে জানে! নাকি আল্লামা শফী সাহেব উনাকে ভিতরে ভিতরে এটার সমাধান দিয়ে দিয়েছে। এছাড়াও এবার উনার সরকার এই অর্থ বছরে যে পরিমাণ ঋণ নেওয়ার কথা সে পরিমাণ ঋণ ইতিমধ্যে নিয়ে ফেলেছে। অর্থবছর শেষে সেই ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে বুঝাই যাচ্ছে। এসব ঋণকে রিকভার করার জন্য উনার কি পরিকল্পনা সেটাও তিনি স্পষ্ট করে বলছেন না। এসব কারণে উনার বলা প্রবৃদ্ধি অর্জিত হলেও সেটা সুষম প্রবৃদ্ধির দিকে যাবে না।

শেষমেশ আরেকটি কথা, হয়তো আর কয়েকদিন পরেই উনি এবং উনার সাঙ্গ-পাঙ্গরা বলবে উন্নত অর্থনীতি তাই উনাকে আগাম বলে রাখি অর্থনৈতিক উন্নয়ন আর উন্নত অর্থনীতিও এক জিনিস নয়।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×