somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

সরকারি লোকজনকে এই মুহূর্তে আরো দক্ষতার পরিচয় দিতে হবে।

১১ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক বিশ্বে যেসব দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এগিয়ে তারা কোনো আলাদিনের প্রদীপ পেয়ে এগিয়ে যায়নি! তারা এগিয়েছে তাদের নাগরিকদের দক্ষতা বৃদ্ধি করে। একজন দক্ষ নাগরিক দেশের জন্য সম্পদ। প্রতিটি উন্নত রাষ্ট্র তাদের নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। তাদের নাগরিকদের জন্য আধুনিক বাকি বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার জন্য যা যা করার দরকার তাই পদক্ষেপ নেয়। এতে তার নাগরিক তার প্রতিযোগী দেশের সাথে প্রতিযোগিতা করার জন্য সব রকমের দক্ষতা অর্জন করে।

আমাদের দেশের আমলা ও রাজনীতিবিদদের নিজেদেরই দক্ষতা নেই যে তাদের নাগরিকদের দক্ষতা বৃদ্বি করবে। অদক্ষ রাজনীতিবিদ ও দূর্ত আমলাদের কারনে দেশে চোর ডাকাত বেড়ে যায়। আজকের বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে এর থেকে উত্তরণের জন্য সঠিক পদক্ষেপ সঠিকভাবে না নিলে আগামী দিনগুলো আরো কঠিন হয়ে পড়বে। কুয়েত, কোরিয়া, জাপান, ইতালি এবং সর্বশেষ চীন যেসব বাঙ্গালীদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তারা ও তাদের পরিবার এক অনিশ্চয়তার মাঝে প্রবেশ করেছে। অথচ তাদের ফিরে যাওয়াকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার দরকার ছিলো। তাদের প্রত্যেককেই যাওয়ার আগে ঢাকায় এনে বাধ্যতামূলক ১৪দিনের দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার দরকার ছিল। তাদেরকে পুনঃ পুনঃ টেষ্ট করে নিশ্চিত হয়ে, টেস্টের রেজাল্ট অফিশিয়ালি সেসব দেশের রাষ্ট্রদূতের মতমতসহ সমন্বয় করে পাঠানো যেত। কেননা তাদের এই যাওয়াটা সহজ হলে পরবর্তীতে যারা যাওয়ার জন্য অপেক্ষমান আছে তাদের যাওয়াটাও সহজ হতো।

যেভাবে প্রতিটা দেশ বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে এতে বাংলাদেশ অবরুদ্ধ হয়ে পড়বে। গার্মেন্টস এর চেয়ে বড় সেক্টর এই হার্ড রেমিটেন্স সেক্টর, এমন সেক্টর নিয়ে হেলাফেলা করা বুদ্ধিমানের কাজ নয়! নিজের দেশে কাজ না পেয়ে এসব লোক গুলো জমি বন্ধক দিয়ে, বউয়ের কানের দুল বিক্রি করে সাগর পাড়ি দিয়ে প্রবাসী হয়েছে। এদের পাঠানো টাকা দিয়ে তাদের সংসার চলে, দেশের প্রবৃদ্বি বাড়ে। বিদেশে যাওয়ার কালে এমনিতেই বাংগালীরা বিদেশ যেতে অনেক কাগজপত্রে জালিয়াতি করে। তবে এমন দুর্যোগকালীন সময়ে টেস্টের রিপোর্ট নিয়ে যেন জালিয়াতি না হয় সে দক্ষতাটুকু অন্তত দেখানো দরকার ছিলো।

যাইহোক যা ভুল হওয়ার হয়ে গেছে, আগামীতে বিদেশগামীদের যাওয়ার আগে সবাইকে ঢাকায় এনে কোয়ারেন্টাইনে রেখে একাধিকবার টেস্ট করে নিশ্চিত হয়ে তাদের ফ্লাইট করতে হবে। টেস্ট করানোর সময় যেন কোন ভাবেই রিজেন্ট সাহেদরা পরামর্শ দিতে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×