somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে জুম'আ নামাজ শেষে আমাদের হুজুরের অভিনব দোয়া।

২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ জুম্মার নামাজ শেষে আমাদের মসজিদের ইমাম সাহেব এক অভিনব দোয়া করেন আল্লাহর কাছে। আমি ইতিপূর্বে কোনো দোয়ার সময় আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করতে দেখিনি। হুজুরের এমন দোয়ায় আমি খুবই অবাক হই এবং মুনাজাতের ভিতরেই এই পোস্টটি লিখার কথা মাথায় আসে। হুজুর দুনিয়ার সব ভালো ভালো জিনিস উনার এবং আমাদের জন্য চাওয়ার পর বলে উঠলেন “হে পরহোয়ার দিগার আপনি বাংলাদেশের খনিজ সম্পদ বাড়িয়ে দিন, আর নিজেদের খনিজ সম্পদ নিজেদের উত্তলনের সক্ষমতা দান করুন।”
হুজুরের অন্যান্য দোয়ার সাথে সাথে আমি আমিন আমিন না করলেও এই দোয়ার সাথে জোরেই আমিন বললাম।

ব্লগারের মাঝে কেউ এমন দোয়া শুনছেন কিনা কে জানে। তবে এই প্রথম আমি এমন দরকারি দোয়া কোনো হুজুরের দোয়ায় শুনতে পেলাম। সমস্যা হচ্ছে হুজুরের এই দোয়া আল্লাহ কবুল করবে কিনা বলা মুশকিল, তবে আল্লাহর পাশাপাশি এই বিষয়ে আমাদের অনেক কিছুই করার আছে। বাকি বিশ্ব নিশ্চই আল্লাহর কাছে চেয়ে চেয়ে এইসব প্রযুক্তি নিয়ে আসেনি। নিজেদের জ্ঞান বিজ্ঞানের চর্চার মাধ্যমেই তারা এগুলো আয়ত্ত করেছে। হুজুর চেয়েছেন ভালো কথা কিন্তু আমাদের এমপি, মন্ত্রী, নীতিনির্ধারকদের যে মগজ তারা না আবার দেশের খনিজ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া ও মিলাদ-মাহফিল আয়োজন করে বসে!
আল্লাহর উপর দায়িত্ব দিয়ে নিজেরা অফিসে বসে খোশগল্প শুরু করে দেয়!

মানুষ জ্ঞান-বিজ্ঞান, টেকনোলজিকে প্রাকৃতিক জ্ঞানের মাধ্যমে বারংবার ব্যবহার ও চর্চা করে উন্নতি করে। আর অর্জিত টেকনোলজি দিয়ে জাতির সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেই জাতিকে এগিয়ে নিয়ে যায়। এই ভিন্ন আর কোনো শর্টকাট নেই। নিজেদের সম্পদ নিজেদের উত্তলনের মাঝে অবশ্যই বড় ধরনের সফলতা তবে এই সফলতা ও সক্ষমতা পেতে হলে আমাদের নীতিনির্ধারকদেরই সঠিক পদক্ষেপ নিতে হবে। নিজেদের বাচ্চাদের এসব প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। খনিজ সম্পদ উত্তলনকারী কোম্পানি গুলোর সাথে এগ্রিমেন্ট করার সময় নিজেদের ইঞ্জিনিয়ারদের সাথে টেকনোলজি বিনিময়ের বিষয়টিকে জোর দিতে হবে। এর বাহিরে আল্লাহর কাছে যত ভাবেই চাওয়া হোক আল্লাহ কবুল করবে বলে মনে হয়না।
যাইহোক আমাদের হুজুর তার শিক্ষা ও সামর্থ্য অনুযায়ী তার যতটুকু করার ক্ষমতা তা করেছেন এই জন্য উনাকে ধন্যবাদ। কিন্তু যারা এসব নিজে কাজ করার কথা তারা যদি হুজুরের মতোই পদক্ষেপ নেয় তাহলে আল্লাহ দোয়া কবুল তো দূরের কথা তাদের উপর বিরক্তই হবেন নিশ্চয়।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২২ রাত ৮:৪০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তে ভেজা বর্ণমালা

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬







কেউ দিলনা গলায় তাদের বকুল ফুলের মালা
এই জনমে ফুরাবেনা আর ভাই হারানোর জ্বালা।

বাহান্নতে এমনই এক ফেব্রুয়ারির তপ্ত দুপুর বেলা
মোদের বুকের রক্তে ভাইসা গেছে প্রিয় বর্ণমালা।

ভাই থাকতে কেউ বুঝেনা ভাই... ...বাকিটুকু পড়ুন

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-১

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১১

কী করার কথা ছিল তার, আর কী করেছেন তিনি!



প্রফেসর মুঃ ইউনুস!

জুলাই গণঅভ্যূত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ভিতর ঐক্য ধরে রাখা এবং তাদের সবাইকে নিয়ে কাজ... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

×