somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আওমীলীগ হয়ে উঠুক সত্যিকারের গণমানুষের দল।

২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৭৩ বছর সময়ের হিসেবে অনেক বিশাল সময়। বাংগালীদের প্রথম বড় রাজনৈতিক দলের আজ জন্মদিন। প্রতিষ্ঠার অল্প কিছু সময়ের ভিতরেই কোয়ালিশন করে পাকিস্তানের সবচেয়ে বড় দলের বিপক্ষে নির্বাচনে জয়লাভ করে। বাংগালীরা এই দলটিকে ভালোবাসতো, এই দলের নেতাদের ডাকে ছুটে আসতো, কি বলতো মনোযোগ দিয়ে শুনতো, কিছু না বুঝলেও ভেবে নিতো যা বলছে আমাদের ভালোর জন্যই বলছে। মাওলানা সাহেব রাগটাগ করে এই দলটিকে ছেড়ে চলে গেলেও মানুষ এই দলটির উপর আস্থা হারায়নি। ৭৩ পর্যন্ত এই দলটির ধারেকাছে কোন দল দাঁড়াতে পারেনি।
শেখ মুজিবকে হত্যা করার সাথেসাথে এই দলটির সমর্থকরা কি উদাও হয়ে যায়? না, এই দলটির সমর্থকরা কখনো উদাও হয়ে যায়নি! অবস্থার প্রেক্ষিতে নীরব হয়ে পড়েছে। নেতারা ভাগ বাটোয়ারা নিয়ে লেগে গিয়েছে কিন্তু কর্মীরা,সাধারণ মানুষেরা নীরবে চোখের জল ফেলেছে।
দলটিকে একেবারে নির্মূল করে ফেলতে চেয়েছিল আমাদের সেনা ছাউনির মেজর, ল্যাপ্টেনেন্ট, কর্নেলরা কিন্তু পারেনি, সাময়িক চাপা দিয়ে রেখেছিল।
শেখ হাসিনা এসেছেন, কেঁদেছেন, সাধারণ মানুষও তার সাথে কেঁদেছে। এখন শেখ হাসিনা কাঁদেননা কিন্তু সাধারণ মানুষ কাঁদে। মানুষের দুই মুঠো অন্নের ব্যবস্থা হয়েছে কিন্তু নিরাপত্তা হয়নি। মানুষের থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু সে ঘরে বউ, বাচ্চা রেখে ট্রলারে করে সাগর পাড়ি দিচ্ছে রোজগারের জন্য। বাচ্চারা স্কুল,কলেজে যাচ্ছে কিন্তু পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে। দেশে কাজ হচ্ছে সেই কাজে লুটপাট হচ্ছে। অতীতের যেকোন সময় থেকে এখন শেখ হাসিনার আওমীলীগ অনেক শক্ত অবস্থানে। চাইলে এই আওমীলীগ অনেক অসাধ্য সাধন করতে পারে। দেশের বড় বড় সমস্যা গুলোর সমাধান হয়েছে এই আওমীলীগের হাত ধরেই।
আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওমীলীগ প্রতিজ্ঞা করেছে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার। এমন প্রতিজ্ঞা আওমীলীগ ৯১,৯৬,২০০৮,২০১৮তেও নিয়েছিল আজও নিয়েছে। এই প্রতিজ্ঞার বাস্তবায়ন আওমীলীগ আরো আগেই করতে পারতো যদি না আওমীলীগ দুষ্টব্যবসায়ীর দল হয়ে না পড়তো!
এই প্রতিষ্ঠাবার্ষিকীতে একটাই চাওয়া গণমানুষের দলটি দুষ্ট ব্যবসায়ীর রাহু মুক্ত হোক, দলটি হয়ে উঠুক সত্যিকারের রাজনৈতিক দল।
Power Politics
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:১৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×