somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

বিএনপি তাদের ২৭ দফাকে অর্থবহ করতে এখন যা করতে পারে!

২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি বাংলাদেশকে মেরামত করার জন্য ২৭ দফা জাতির সামনে উত্থাপন করেছে। দফাগুলো খুব সুন্দর এবং এর মাঝে আসলেই দরকারি বিষয় আছে। এ দফা গুলি সঠিক ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে পারলে ভালো কিছু হবে বলাই যায়। এখন বিএনপি এগুলি বাস্তবায়ন করতে পারবে কিনা এটাই সবচেয়ে বড় বিষয়। মজার বিষয় হচ্ছে ৯১এর নির্বাচনের সময়, ২০০১ এর নির্বাচনের সময় এবং এর পরের দুটি নির্বাচনে বিএনপি যে রূপকল্পগুলি দিয়েছে, ঘুরে ফিরে এই ২৭ দফার বিষয়গুলিই ছিল সেই রূপকল্পে। তাই এই ২৭ দফাকে বিএনপি'র জন্য নতুন কিছু মনে হচ্ছে না।
যেটা নতুন মনে হচ্ছে সেটা হলো গত বারের সময় গুলো থেকে এবারের সময় অনেকটা আলাদা আর তাই দফা গুলি নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন তীর্যক মন্তব্য আসছে। যার প্রেক্ষিতে তারা একটি কথা বলেছে, সেটা হচ্ছে অতীতের ভুল এবং আত্মউপলব্ধি থেকে তারা এবার দফা গুলি বাস্তবায়ন করবে। এখন এই কথাটি যদিও তাদের অফিশিয়াল কোন বক্তব্য নয় তারপরও কথাটা কি তারা অন্যদের কটু মন্তব্য থেকে বাঁচার জন্য বলছে নাকি আসলেই মন থেকে বলছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।

বিএনপি যেহেতু আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে কিনা সেটা নিশ্চিত নয়। আর এজন্য তাদের দফা গুলোর মধ্যে গণতন্ত্র, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তাদের ক্ষমতার মেয়াদ ও প্রশাসনের মধ্যে যে সাম্যবস্থার কথা বলছে এটা নির্বাচনে বিজয় হওয়ার আগেই তাদের প্রমাণ করার দরকার। এটাই তাদের এই দফা গুলোর গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে অনেকাংশে বাড়িয়ে দিবে। এখন সেটা কিভাবে তারা করবে?
রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বৃহৎ একটি দল তাই তাদের দলের মধ্যে অতি শীঘ্রই যদি এই চর্চাটা নিয়ে আসে তাহলেই সম্ভব। আর এটাতে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামীলীগও একটা চাপ অনুভব করবে তাদের নিজের দলে ভিতর গণতন্ত্র চর্চা করার। সর্বপ্রথম বিএনপির উচিত হবে তাদের দলীয় গঠনতন্ত্রের যে ধারায় চেয়ারপারসনকে সর্বময় ক্ষমতার অধিকারী বানিয়েছে সেটার সংশোধন করা। এছাড়াও নিজেদের দলীয় গঠনতন্ত্রের না করলেও, সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।

আসলে বিএনপি নিয়ে এত কথা বলার দরকার হচ্ছে, আওয়ামীলীগ দিন দিন যেভাবে নিজের রাজনৈতিক আদর্শের পথ থেকে বিচ্যুত হচ্ছে তার জন্য একটি শক্তিশালী বিরোধীদল প্রয়োজন। একটি গণতান্ত্রিক শক্তিশালী বিরোধীদল হওয়ার জন্য যেসব গুণাবলী থাকা দরকার বিএনপির মধ্যে আপাতত সেগুলি নেই। তাই বিএনপি যেসব দফা গুলি সরকার গঠন করার পর বাস্তবায়ন করবে বলছে, সেগুলির কিছুটা নিজেদের দলের মধ্যে এই মহুর্তে বাস্তবায় করতে পারলে মোটামুটি একটি ভালো বিরোধীদল হিসেবে নিজেদের পরিচয় দিতে পারবে। আর এই কারনেই আওয়ামীলীগও রাজনৈতিকভাবে অনেক অপকর্ম সহজে করতে পারবেনা। আশা করি বিএনপির নিজেদের দলের মধ্যে গণতন্ত্র, সুশাসন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে কাজ করবে। অতীতের ভুলভ্রান্তি ও অপরাধ সম্পর্কে তাদের যে আত্ম উপলব্ধি হয়েছে, সেটা যেন সত্যিকার অর্থেই মন থেকে হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×