somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ডক্টর ইউনুসের মামলা গুলি চলা উচিত!★

২৮ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে খেয়াল করেছেন! বিদেশীরা আমাদের বিচার ব্যবস্থার উপরেও হাত দেওয়ার চেষ্টা করছে। এটা ঠিক, বাংলাদেশে সুষ্ঠু বিচার সম্পর্কে মানুষের কিছু নেতিবাচক অভিজ্ঞতা আছে। তার মানে এই নয়, বিদেশীরা আদালতে চলমান বিচারের উপর অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে।
ডক্টর ইউনুসের উপর যে বিচারকার্য গুলি চলছিল আমি সেগুলি খুব মনোযোগ সহকারে ফলো করছিলাম। বিচারকের অবজারভেশন, সংবাদপত্র গুলির প্রতিবেদন, টকশোতে আলোচনা সবকিছুই মনোযোগ দিয়ে দেখার এবং বুঝার চেষ্টা করেছি। সব আলোচনা সমান্তরাল ভাবে সাজালে, স্পষ্টতই বুঝা যায় ইউনুস সাহেব অপরাধ করেছেন এবং কিছু অপরাধ উনি জেনে বুঝেই করেছেন। যেগুলি উনি না করলেও পারতেন। একটা কর ফাঁকির মামলায় উনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং উনি আদলতের নির্দেশে সেই করের টাকা জমা দিয়েছেন।

যাইহোক এখন উনার বিরুদ্ধে আরেকটি মামলা চলছে, এই মামলা চলাকালীন সময় ১৭৫ জন বিদেশী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন চলমান মামলাটি যেন বন্ধ করা হয়! এটা খুবই অবাক করার বিষয় যে, একটি স্বাধীন রাষ্ট্রের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ করা! কারণ যেহেতু বিচার প্রক্রিয়া চলমান আছে সেহেতু অবশ্যই এখানে সকল তথ্য প্রমাণ উপস্থাপিত হবে। ডঃ ইউনুসকে কিন্তু সরকার এসব মামলা গুলির ব্যাপারে কোন ফিজিকালি হেরাজমেন্ট করেনি। উনি দেশের নামকরা সব আইনজীবী হায়ার করেছেন। এমনকি উনাকে ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স থেকেও ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও কোন মামলায় তড়িঘড়ি করে রায় দেওয়া হয়নি, পর্যাপ্ত হেয়ারিং হয়েছে।
তাহলে এই বিচার প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ করাটা কি সঠিক হচ্ছে? উনারা সর্বোচ্চ অনুরোধ করতে পারতেন ডক্টর ইউনুস এর প্রতি যেন অবিচার করা না হয়, সেটা যেন খেয়াল রাখা হয়। কিন্তু সরাসরি বিচার বন্ধ করার অনুরোধ করাটা অন্যায়।

ড. ইউনুস যে পদ্ধতিতে (নিজের এবং পরিবারের সদস্যের নামে ফাউন্ডেশন খুলে সেখানে দান করতেন) কর ফাঁকি দিয়েছেন এটাতে উনাকে সাজা না দিলে বাকিদের এভাবে কর ফাঁকি দেওয়াতে উৎসাহ দেওয়া হতো। উনার রায়টা অবশ্যই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নোবেল পুরষ্কার থেকে প্রাপ্ত প্রাইজমানিরও কর উনি দিতে অস্বীকার করেছেন। যুক্তি দিয়েছেন এটা রেমিট্যান্স হিসেবে গণ্য হবে। কিন্তু বিচারক যেভাবে বলেছেন যে, কোন পুরস্কার বিদেশ থেকে দেশের ভিতরে আনতে হলে তার কর দিতে হয়। যেমনটি ক্রিকেট খেলোয়াড়রা দিয়ে থাকেন। কিন্তু উনি এটা মানতে নারাজ। উনার আইনজীবীর যুক্তি গুলোর থেকে আমার কাছে বিচারকের অবজারভেশন গুলি সঠিক মনে হয়েছে।
একজন নোবেল লরিয়েট হিসেবে উনি যে প্রাইজমানি পেয়েছেন উনার উচিত ছিল সেটার কর দিয়ে দেওয়া, ঝামেলা এড়ানোর জন্য হলেও। এখন সম্ভবত উনার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন করার জন্য মামলা চলছে। আমি চাই অবশ্যই মামলাটি সঠিকভাবে চলুক এবং উনি অপরাধ করলে সেটার সাজা হোক। আর নিরপরাধ হলে উনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু কোন অবস্থাতেই মামলা বন্ধ করা সঠিক হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৮
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×