somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালীদের সবচেয়ে পুরনো দল আওয়ামীলীগ তার ঐতিহ্য হারাচ্ছে!★

২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা হল এখানে যে কোন সময় যেকোনো অযোগ্য লোক জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যায়। আজকের আধুনিক বিশ্বে জাতিকে নেতৃত্ব দিতে হলে জাতির জন্য আধুনিক বিশ্বের সাথে সমন্বয় করে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য খুবই দক্ষ ও চৌকস হতে হয়। আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই সুশিক্ষিত নয়। তাই নির্বাচনের মাধ্যমে তারা সঠিক জনপ্রতিনিধি কখনোই ঠিকভাবে নির্বাচিত করতে পারেনি। যার জন্য জাতি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সঠিক পথে আসতে পারেনি।
গত ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা তার প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে নির্বাচন করে চতুর্থবারের মতো সরকার গঠন করেছে। নির্বাচনের আগেই ধারণা করা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকার গঠন করবে। কিন্তু উনি যাদের নির্বাচন করার জন্য তাদের এলাকায় পাঠিয়েছেন দেখা গিয়েছে তারা নিজেদের নামে ও জনপ্রিয়তায় জয়ী হতে পারছে না। তাদেরকে জিতিয়ে নিয়ে আসতে হয়েছে, যাদেরকে সম্ভব হয়নি, তারা আসতে পারেনি।

নির্বাচনের সময় আমি আমাদের এলাকায় ছিলাম। আমাদের এমপি সাহেবের খুব বেশি সুনাম আমি শুনতে পাইনি। বেশিরভাগই উনাকে ভোট না দেওয়ার পক্ষে ছিল। তবে সমস্যা হচ্ছে উনাকে বাদ দেওয়ার পরে কাকে নির্বাচন করবে সে অপশন কারো হাতেই ছিল না। কেননা উনার বিপক্ষে যারা দাঁড়িয়ে ছিল তারা কেউই উনার চেয়ে যোগ্য নয়। তাহলে বুঝুন কি একটা অবস্থা। বিএনপি যদি নির্বাচনেও আসতো তাহলে আমদের আসনে বুঝা যাচ্ছিল কাকে নমিনেশন দিতো। সে মানুষটিও নির্বাচন করলে তাকে জনপ্রতিনিধি করার মতো কোনো গুণাবলী তার মধ্যে ছিল না। আসলে আওয়ামীলীগের চেয়ে বিএনপির অবস্থা আরো বেশি খারাপ। কেনো বলছি, বর্তমানে আওয়ামীলীগ দেশের অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য, প্রশাসনকে এমনভাবে পুলিউটেড করেছে মানুষ যারপরানেই বিরক্ত। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ বিকল্প অপশন হিসেবে বিএনপিকে চিন্তা করতে পারছে না। যার জন্য আওয়ামীলীগের অনেক অদক্ষ পদক্ষেপ, দুর্নীতি এসবকে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে! তবে কতদিন সহ্য করে যাবে বলা সম্ভব নয়। আওয়ামীলীগের সামান্য একটি ভুল কর্মের স্পার্ক থেকে সারাদেশে আগুন ছড়িয়ে পড়তে পারে। যেটাকে নিয়ন্ত্রণ করা শেখ হাসিনা কিংবা তার দলের পক্ষে কখনোই সম্ভব নয়।

তবে এটা এক প্রকার নিশ্চিত, এই বিএনপি জামাতের আহবানে মানুষ কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে নামবে না। বিএনপি তার লিগ্যালেসী অনেক আগেই হারিয়ে ফেলেছে দেশকে শাসন করার জন্য। যার জন্য তারা শত শত বার মানুষকে রাস্তায় নেমে আসতে বললেও মানুষ আসছেনা। মানুষের মনে ধারণা জন্মে গেছে মন্দের ভালো হিসেবে আওয়ামীলীগ সরকার বিএনপি জামাত থেকে কিছুটা উপরে আছে।
তবে মানুষ রাস্তায় নামবে আওয়ামীলীগের দুর্নীতির বিরুদ্ধে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারার ব্যর্থতায় এবং প্রশাসন ও দলীয় ক্যাডারদের অত্যাচারে। সেদিন বাঙ্গালীদের এই প্রিয় দলটিকে নিশ্চিত ভাবে শেখ হাসিনা রক্ষা করতে পারবেন না। একসময় ইতিহাসের কাঠগড়ায় উনাকে দাঁড় করানো হবে এই দলটির ঐতিহ্য নষ্ট করার জন্য!
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৫
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×